বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুঘল আমলের হীরা-পান্নার চশমা! দাম ৫০ কোটি টাকা

দুর্লভ হীরা ও পান্নাখচিত একজোড়া চশমা, যা ব্রিটিশ-শাসিত ভারতের এক রাজ্যের কোষাগার থেকে পাওয়া যায়।

এখন লন্ডনে এ মাসের শেষের দিকে নিলামে তোলা হবে এই চশমাজোড়া।

আন্তর্জাতিক নিলাম সংস্থা সোথবিসের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, মুঘল আমলের শেষের দিকে তৈরি ফ্রেমে লেন্সগুলো স্থাপন করা হয়েছিল। চশমাগুলো বিক্রির আগে প্রথমবারের মতো এ মাসে হংকং ও লন্ডনে প্রদর্শিত হবে।

নিলাম কোম্পানি বলছে, একেকটি চশমার দাম হতে পারে ২০ লাখ থেকে ৩৪ লাখ মার্কিন ডলার পর্যন্ত! অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় এর দাম হবে ১৭ কোটি টাকা থেকে ২৯ কোটি টাকা! সর্বোচ্চ দাম না মিললেও মাঝামাঝি এসে ২৫ কোটি টাকায় এটি বিক্রি হবে— রয়েছে এমন আশাবাদ। সে হিসাবে ২ চশমার দাম পড়বে ৫০ কোটি টাকা।

‌‘প্রস্তুতকারীর প্রযুক্তিগত দক্ষতা, কারুকাজের প্রতিভা ও এমন ফ্যাশন আগে কখনো দেখা যায়নি’, – গণমাধ্যমকে এ কথা বলেছেন মধ্যপ্রাচ্য ও ভারতীয় অঞ্চলের সোথবিসের চেয়ারম্যান এডওয়ার্ড গিবস।

এই চশমাজোড়া কারা ব্যবহার করতেন তা সঠিকভাবে জানা যায়নি। তবে সম্ভবত মুঘল রাজবংশের প্রভাবশালী কেউ ব্যবহার করতেন। এই রাজবংশ ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে ভারতীয় উপমহাদেশ শাসন করেছিল। তাদের শাসনকাল সমৃদ্ধ শৈল্পিক ও স্থাপত্যের জন্য সুপরিচিত।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা