সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেঘলা আকাশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি; শুক্রবারেও দেখা যেতে পারে

দেশের প্রতিটি বিভাগে আকাশ মেঘলা এবং এসব অঞ্চলের কোথাও কোথাও গুঁড়ি গুড়ি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
এই অধিদফতর তাদের ওয়েবসাইটে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার নিয়মিত পূর্বাভাসে এমন তথ্য দিয়েছে।

তাতে আরও বলা হয়েছে, ঢাকা শহরে তাপমাত্রার পরিমাণ সর্বোচ্চ ২০.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। ময়মনসিংহ সদরে সর্বোচ্চ ১৯.৩ ডিগ্রি তাপমাত্রা হতে পারে। অন্যদিকে এই শহরের তাপমাত্রা সর্বনিম্ন কমতে পারে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

তুলনামূলকভাবে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম শহরে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদফতর। এখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৯ ও ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

রাজশাহী শহরে সর্বোচ্চ ২০.৬ ও সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে তাপমাত্রার পরিমাণ। পাশের বিভাগ রংপুরের শহর এলাকায় রাজশাহী সদরের চেয়ে তাপমাত্রা বেশি হতে পারে; সর্বোচ্চ ও সর্বনিম্ন যথাক্রমে ২২ ও ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।

সর্বোচ্চ ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে খুলনা শহের। বিপরীতে তাপমাত্রা সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে এই শহরে।

বরিশাল সদরে সর্বোচ্চ ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সর্বনিম্ন ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। আর সিলেট শহরে সর্বোচ্চ ও সর্বনিম্ন যথাক্রমে ২১.৭ ও ১৩.৫ ডিগ্রি পর্যন্ত থাকতে পারে তাপমাত্রা।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, পশ্চিমা লঘুচাপের প্রভাবে আকাশ মেঘলা। যা শুক্রবার পর্যন্ত থাকতে পারে। এরপর আকাশ পরিষ্কার হলেও তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। আর ১২ ফেব্রুয়ারির পর আরেকটি শৈত্যপ্রবাহের শঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীতে আকাশ মেঘলা ছিল। দুপুরের পর রাজধানীসহ দেশের অনেক জেলায় বৃষ্টি হয়েছে। কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আবার কোথাও হালকা থেকে মাঝারি। এদিন সূর্য দেখা না যাওয়ায় দিনের তাপমাত্রা কম ছিল। এর পাশাপাশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। এর আগে বুধবার (৯ ফেব্রুয়ারি) পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকায় শৈত্যপ্রবাহ কেটে গিয়েছিল।

একই রকম সংবাদ সমূহ

রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফলবিস্তারিত পড়ুন

রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি

রংপুর নগরের মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় নিহতদের সবার মুখবিস্তারিত পড়ুন

  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
  • বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন রশিদুজ্জামান মিল্লাত
  • দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল