শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশে ১০ কোটির বেশি মানুষকে ১ম ডোজ টিকাদান, ২য় ডোজ প্রায় ৭ কোটি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১০ কোটি মানুষকে প্রথমডোজ টিকাদানের মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশ। একই সঙ্গে প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ মিলিয়ে ১৭ কোটিরও বেশি টিকাদানের রেকর্ড হয়েছে দেশে।

দেশে ২০২১ সালের ২৭ জানুয়ারি টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

তখন থেকে ১০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত দেশে ১৭ কোটি ৭ লাখ ৩১ হাজার ৭২ টিকা দেওয়া হয়েছে।
এর মধ্যে প্রথম ডোজের টিকা দেওয়া ১০ কোটি ১৪ লাখ ৭ হাজার ৫৪১টি, দ্বিতীয় ডোজ ৬ কোটি ৮১ লাখ ৬০ হাজার ২৩টি এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে ২৪ লাখ ২৩ হাজার ৫০৮ জনকে।

স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, করোনার সংক্রমণ রোধে সরকার দেশের ৭০ শতাংশ জনসংখ্যা অর্থাৎ ১১ কোটি ৭০ লাখ জনগোষ্ঠীকে (প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ) টিকার আওতায় আনার লক্ষ্যে টিকাদান কার্যক্রমে গতিশীলতা বাড়িয়েছে। সেক্ষেত্রে দেশের ১০ কোটি মানুষকে প্রথম ডোজের টিকার মাইলফলক স্পর্শ করা নিঃসন্দেহে বড় কৃতিত্ব বলে তারা অভিমত ব্যক্ত করেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে ১২ লাখ ৪৫ হাজার ৫৪৫ জনকে টিকা দেওয়া হয়। এর মধ্যে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৮৪৩ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৯ লাখ ৯ হাজার ৪২১ জনকে এবং ৮৮ হাজার ২৮১ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

বর্তমানে দেশে মোট ছয় ধরনের টিকা দেওয়া হচ্ছে। টিকাগুলো হলো অ্যাস্ট্রজেনেকা, ফাইজার, সিনোফার্ম, মডার্না, সিনোব্যাক এবং জনসন অ্যান্ড জনসন।

একই রকম সংবাদ সমূহ

হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেনবিস্তারিত পড়ুন

বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ

বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০বিস্তারিত পড়ুন

স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশাবিস্তারিত পড়ুন

  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী