শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেয়ের সিজারে অর্থাভাব : শার্শার রুদ্রপুরের সেই অসহায় পিতার পাশে পুলিশ

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের অসহায় দীনমজুর ফজলুর রহমানের অন্তসত্বা মেজ মেয়ে সোনিয়া খাতুনের মাতৃত্বকালীন সময়ের যাবতীয় দায়িত্ব নিলো শার্শা থানা পুলিশ।

শার্শা থানা পুলিশের প্রতিনিধি বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভুইয়া শনিবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে পরিবারটিকে সার্বিক সহযোগিতা দিতে দীন মজুর ফজলুর রহমানের বাড়ীতে আসেন।

তিনি পরিবারের সাথে কথা বলেন ও পুলিশের তত্ববধানে সোনিয়াকে শারীরিক পরীক্ষার জন্য ক্লিনিকে নিয়ে যান।

তিনি জানান, ‘মিডিয়ায় খবর প্রকাশের পর এ পর্যন্ত পরিবারটি ৭ হাজার টাকার মত আর্থিক সহায়তা পেয়েছেন। আরো পেতে পারেন। পুলিশের পক্ষে আমরা মেয়েটির পাশে দাঁড়িয়েছি। তার সন্তান ভূমিষ্ট হওয়া পর্যন্ত তার সার্বিক সহযোগিতা আমরা দেবো।’

এসময় সেখানে স্থানীয় মেম্বর হবিবর রহমান, শহীদ কাজী, সাংবাদিক আজিজুল ইসলাম সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১০মাসের গর্ভবতী মেয়ের সিজারিয়ান অপারেশন করার অত্যাবশকীয় হলেও দীনমজুর অসহায় পিতা পড়েন বিপাকে। টাকার অভাবে সন্তানের ভূমিষ্ট হওয়ার অপারেশনও যেনো থমকে যায়। বিষয়টি নিয়ে কলারোয়া নিউজসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে অসহায় পিতা ফজলুর রহমানের আকুতি ও পরিস্থিতি নিয়ে সচিত্র সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর অনেকেই পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। সর্বশেষ বিষয়টি শার্শা উপজেলা নির্বাহী অফিসার আলিফ রেজার দৃষ্টিগোচর হলে তিনি ও পুলিশ প্রশাসন সোনিয়ার মাতৃত্বকালীন সময়ের সার্বিক দায়িত্ব গ্রহন করেন।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত