রবিবার, জুন ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের ঝিকরগাছায় সড়ক দূর্ঘটনায় ২ যুবক নিহত

যশোরের ঝিকরগাছা-বাঁকড়া আবুল ইসলাম সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।

শুক্রবার বেলা ১টার সময় সড়কের বল্লা গ্রামের করোনীপাড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

উপজেলার শিত্তরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, বিপরীতমুখী গতি সম্পূর্ণ দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২জন নিহত হয়েছে। দূর্ঘটনার পরে স্থানীয়রা তাদের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২জনকে মৃত ঘোষনা করেন।

নিহতরা হলেন, নয়ন হোসেন (১৯), সে উপজেলার দিঘড়ী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। সোনাকুড় গ্রামের মামার বাড়িতে বসবাস করত।
অপর জন হোসেন আলী (২০), সে উপজেলার শিত্তরদাহ গ্রামের আসলাম আলীর ছেলে কিন্তু বায়শা গ্রামের মামার বাড়িতে বসবাস করত এবং রাজমিস্ত্রীর কাজ করত।

আহত ৩ জন হলেন বায়শা গ্রামের কামরুল ইসলামের ছেলে আক্তরুল ইসলাম (১৭), সে বায়শা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাব্বি হোসেন (১৮) ও আজিম উদ্দীনের ছেলে নাইম হোসেন (১২)। তারা দুজন রাজমিস্ত্রীর কাজ করে।
এর মধ্যে আক্তারুল ইসলাম ও রাব্বি হোসেনকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নাইম হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেয় হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক

যশোরের বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।বিস্তারিত পড়ুন

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি