বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শায় ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

বর্তমান সময়ে “স্মার্টফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি” এ স্লোগানে যশোরের শার্শায় তিন দিনব্যাপী ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২১ শুরু হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বেলুন ও ফিতা কেটে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন ।

মেলা উদ্বোধন শেষে বিজ্ঞান ভিত্তিক স্টল পরিদর্শন কালে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেন, বর্তমান সময়ে প্রতিটি স্থরে ডিজিটালাইজেশন হচ্ছে। ফলে শিক্ষার্থীদেরকে বিজ্ঞানের ব্যবহার অনেকগুন বেড়েছে তাছাড়া বর্তমান সরকার ডিজিটাল দেশ গড়তে ভিষন ২১ পূরন করেছে। দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত হতে হবে।

এ সময় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। বিজ্ঞান মানুষকে অনেক অজানাকে জানার সুযোগ সৃষ্টি করে দেয়। তাই শিক্ষার্থীদেরকে হাতে কলমে লেখাপড়ার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত হতে হবে।

তারা আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার উপর গুরুত্বারোপ করে যাচ্ছে। সরকারের এ লক্ষ্য বাস্তবায়ন করতে শিক্ষার্থীদেরকে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রতি মনোনিবেশ হওয়ার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অনুষ্ঠানে বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, নারী ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অনান্য নেতৃবৃন্দ ।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার