শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জ ডিগ্রী কলেজে লুৎফর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত

মণিরামপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান, রাজগঞ্জ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা মরহুম এসএম লুৎফর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর-২০২১) বেলা সাড়ে ১১টায় রাজগঞ্জ ডিগ্রী কলেজের আয়োজনে কলেজের হলরুমে এ অনুষ্ঠান হয়।

রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার ড. আবু আব্দুল্লাহ, মরহুম এসএম লুৎফর রহমানের ছোট ভাই অত্র কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলাম রবি, সাবেক উপসহকারি কৃষি কর্মকর্তা আলহাজ মোঃ আব্দুল জববার গাজী, মণিরামপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ হারুন-অর-রশিদ, টিএনটি কর্মকর্তা মোঃ আব্দুল মাজিদ, সাবেক ইউপি সদস্য মোঃ মোতালেব গাজী, কমরেড মোঃ আব্দুল আজিজ, রাজগঞ্জ মডেল মাদরাসার অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক সহকারি অধ্যাপক মোঃ আজিজুর রহমান, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার প্রমুখ। এছাড়া রাজগঞ্জ ডিগ্রী কলেজের সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও এলাকার সুধি সমাজ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা পরিচালনা করেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম পাশা ও বিধান চন্দ্র।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন- রাজগঞ্জ মডেল মাদরাসার শিক্ষক ক্বারী মোঃ আব্দুল গণি।

উল্লেখ্য- ১৯৮৭ সালের ১৩ সেপ্টেম্বর মরহুম এসএম লুৎফর রহমান মণিরামপুর উপজেলা পরিষদের গাড়ী নিজে চালিয়ে মণিরামপুরের বন্যা দুর্গত বানভাষিদের জন্য ত্রান সামগ্রী আনতে গিয়ে যশোর থেকে ফেরারপথে বকচর নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার