সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাশিয়ার হুঁশিয়ারির পর ইউক্রেনের কিয়েভে ভয়াবহ বিস্ফোরণ

ইউক্রেনের কিয়েভে শুক্রবার ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে এই অঞ্চল থেকে রাশিয়া সেনা প্রত্যাহারের পর এটা ছিল সব থেকে শক্তিশালী বিস্ফোরণ।

এর আগে রাশিয়া কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছিল। মস্কোর অভিযোগ, ইউক্রেনের সেনারা তাদের সীমান্তে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড এবং আক্রমণ করছে।

মস্কো ইউক্রেনের রাজধানী কিয়েভে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি ও মেরামত কারখানায় হামলার দাবি করেছে।
কিরিল কিরিলো নামে কিয়েভের একটি গাড়ি মেরামত প্রতিষ্ঠানের কর্মী বলেন, মহাসড়কে তিনি শিল্প ভবনে বিস্ফোরণ দেখেছেন। বিস্ফোরণের ফলে আগুন ধরে যায় যা পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা নিভিয়ে ফেলে।

কিরিল বলেন, ভবনে আগুন লাগার পর আমি আমার গাড়ির পেছনে লুকিয়েছিলাম। আঘাতপ্রাপ্ত ভবন থেকে ভাঙা গ্লাস এবং অন্যান্য ধাতুর টুকরো খসে পড়ছিল।

এদিকে ইউক্রেন দাবি করেছে, উত্তর মারিউপোল শহরের পোপাসনা এবং রুবিজনা অঞ্চলে তারা রাশিয়ার আক্রমণ প্রতিহত করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান রাশিয়া ও ইউক্রেনের দাবির বিষয়ে সত্যতা যাচাই করতে পারেনি।

একই রকম সংবাদ সমূহ

হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি

হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে গিয়ে নদীর তীরে সোনা অনুসন্ধানরত কয়েকজন নারীর সঙ্গেবিস্তারিত পড়ুন

বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২

ভারতের ওড়িশার উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহীবিস্তারিত পড়ুন

জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে রয়েছেন আট প্রার্থী। বিশ্বের প্রধান শক্তিগুলো প্রার্থীবিস্তারিত পড়ুন

  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
  • হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল
  • লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার
  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা