রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার গোগায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫০

শার্শা উপজেলার ৬নং গোগা ইউনিয়ানে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রার্থীতাকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ দলীয় নৌকা প্রার্থী ঘোষণা পাওয়ার পর তার সমার্থকরা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তবিবর রহমানের সমার্থকদের উপর এক সন্ত্রাসী হামলা চালায়।

শনিবার সকাল ৯টার সময় তবিবর রহমান ঢাকা থেকে বাগআঁচড়ায় ফিরলে তাকে আনতে তার সমার্থকেরা গোগা বাজার অতিক্রম করা কালীন চেয়ারম্যান আব্দুর রশিদের সমার্থকেরা তাদের উপর অতর্কিত হামলা করে। এই হামলায় তবিবর রহমানের প্রায় ৫০ জন সমার্থক আহত হয়, যার মধ্য ১৩ জন গুরুতর আহত হয়।

এলাকাবাসীরা বলেন, চেয়ারম্যান প্রার্থীতাকে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বীতা বিরাজ করছিলো। তারই ধারাবাহিতায় ২২শে অক্টোবর নৌকার চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা হলে, দলীয় মনোনয়ন পাওয়া আব্দুর রশিদে চেয়ারম্যানের সমার্থকেরা তবিবর রহমানের লোকজনের উপর সন্ত্রাসী হামলার পরিকল্পনা করে। তার ফলশ্রুতিতে আজ এই হামলা হয়।

সরেজমিনে তবিবর রহমানের বাসা অগ্রভুলোটে গেলে দেখা যায়, আহত ব্যাক্তিদের আর্তনাদে এলাকার বাতাসে বাতাস ভারী হয়ে উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তবিবর রহমান ঢাকা থেকে বাগআঁচড়া আসলে তাকে বাড়িতে আনতে তার সমার্থকেরা যাওয়ার পথে গোগা বাজার পৌঁছালে চেয়ারম্যান আব্দুর রশিদের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্রসহ তাদের উপর হামলা চালায়। এই হামলায় গুরুত্বর আহত ১৩ জনসহ সর্বমোট প্রায় ৫০ জন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষ করে, শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুতর আহতদের যশোর জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে শার্শা থানার ওসি বদরুল আলম খান হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরাও বিষয়টি শুনেছি এবং ঐস্থানে আমাদের টিম সকাল থেকেই ঘটনার তদন্ত করছে। তবে এবিষয়ে থানায় এখনো কোন অভিযোগ হয়নি।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ডবিস্তারিত পড়ুন

মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ইঞ্জিনচালিত ভ্যানের চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতরবিস্তারিত পড়ুন

চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন

মিঠুন সরকার, যশোর: সবুজ বাংলার বিস্তীর্ণ প্রান্তরজুড়ে এখন কৃষকের সাফল্যের সোনালি হাসি।বিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম