বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার নাভারনে দুই সন্তান নিয়ে দীর্ঘ ১৫ দিন নিখোঁজ এক গৃহবধু

দুই শিশু সন্তানকে নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়ে দীর্ঘ ১৫ দিন যাবৎ নিখোঁজ রয়েছেন যশোরের শার্শা উপজেলার নাভারন দক্ষিন বুরুজ বাগান গ্রামের শরীফা খাতুন ওরফে স্বপ্না (৩২) নামে এক গৃহবধূ।

গত ১৯ জানুয়ারী ছেলে শরিফুল ইসলাম সজিব (১১) ও সাইফুল ইসলাম সৌরভ (০৬) নামে দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। নিখোঁজ শরীফা বেগম ওরফে স্বপ্না শার্শার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের কামাল হোসেনের স্ত্রী। এবং নিলফামারী জেলার বাদিয়ারমোড় এলাকার অনিল রায়ের মেয়ে। এ ঘটনায় কামাল হোসেন স্ত্রী ও দুই সন্তানের নিখোঁজের বর্ণনা দিয়ে গত ২২ জানুয়ারী শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নাং-৮৭২।

নিখোঁজ গৃহবধূর স্বামী কামাল হোসেন বলেন, ঘটনার দিন সকালে নাভারণ আকিজ বিড়ি ফ্যাক্টরিতে কাজের উদ্দেশ্যে দুই ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে সারাদিনের মধ্যে ফিরে না আসায় খোঁজ খবর নেওয়া শুরু করি। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও আমার স্ত্রী ও দুই সন্তানের কোন সন্ধান না পেয়ে মানষিক ভবে হতাশ হয়ে পড়ি। ঘটনার পর থেকে দুইদিন আরো খোঁজাখুঁজির পর না পেয়ে প্রশাসনিক সহযোগিতা পেতে গত ২২/০১/২০২২ ইং তারিখে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ (সাধারণ ডায়েরি) করেছি। আমি আমার স্ত্রী ও দুই সন্তানকে ফিরে পেতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) তারিকুল উসলাম জানান, স্ত্রী সন্তান নিখোঁজের বিষয় নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্ত্রী ও দুই সন্তানকে কেউ সন্ধান পেলে ০১৮৫২৫৬৩৭৬০ মোবাইল নাম্বারে সার্বিক যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন কামাল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক