রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির চাপড়ায় অবঃ শিক্ষকের দাফন সম্পন্ন

আশাশুনি উপজেলার চাপড়া গ্রামে অবঃ শিক্ষক আব্দুল কাদের এর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

দক্ষিণ চাপড়া গ্রামের সাবেক মেম্বার নজরুল ইসলামের ভাই, শিক্ষক শরিফুল ইসলাম ও শফিকুল ইসলাম তুষারের পিতা আঃ কাদের সরদার (৭৬) বুধবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭.১২ টার দিকে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। তিনি দীর্ঘদিন বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে খুলনায় তার মেয়ের বাসায় থেকে চিকিৎসাধীন ছিলেন। মৃতকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। দক্ষিণ চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নামাজে জানাযায় ইমামতি করেন, হাফেজ মনিরুজ্জামান মনি।

এসময় উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান ও আবুল হাশেম, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, আরিফুল ইসলাম ও গোলাম কিবরিয়া, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিব, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রাশেদ আহমেদ খোকা, মাওঃ মনিরুজ্জামান, বিভিন্ন কলেজ মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা, হাজী, ইমাম, আত্মীয় পরিজনসহ সর্বস্তরের মানুষ জানাযায় অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

আশাশুনির শ্রীউলা‌তে ৬০ অসহায় পরিবারের মা‌ঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞ‌প্তি : উদারতা যুব ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও মানবিক কর্মকাণ্ডের অন্যতম অনুপ্রেরণাবিস্তারিত পড়ুন

আশাশুনিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা শুরু

আশাশুনিতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা।বিস্তারিত পড়ুন

  • আশাশুনি উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা
  • আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের থাবা: কৃষি ও মৎস্য চাষে ধস, বাস্তুচ্যুত হচ্ছে হাজারো পরিবার
  • আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নি*হত, আহত ২
  • আশাশুনির প্রতাপনগরে উপকূলীয় শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে ‘মৃত্তিকা’
  • আশাশুনির শ্রীউলায় গুজব প্রতিরোধ ও নৈতিকতা বিষয়ক সেমিনার
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ
  • আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা
  • আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত