শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনার রূপকল্পের হাত ধরে হাঁটছে দেশ

৭৫ পেরিয়ে ৭৬ এ শেখ হাসিনা। প্রায় পাঁচ দশকের রাজনৈতিক ক্যারিয়ারে গণতন্ত্র মানবাধিকার আর উন্নয়নে বাংলাদেশ হেঁটেছে তার রূপকল্পের হাত ধরে। দেশের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রীর অর্জন স্বীকৃতি পেয়েছে দেশের সীমানা পেরিয়ে।

তুলা রাশির জাতক, পরিবারের বড় মেয়েটি যখন জন্ম নেন টুঙ্গি পাড়ার গ্রামে, বাবা শেখ মুজিবুর রহমান- তার আগেই বুঝেছিলেন ঘরের চেয়ে বড় দেশ। নিজ সন্তানের জীবন নিরাপদ হবে মাতৃভূমি স্বাধীন হলে।

আটপৌড়ে জীবনে মা যেন পরিবারের দলনেতা। বাবা দেশের। স্কুল- কলেজ বিশ্ববিদ্যালয়, বিয়ে সন্তান- সরল রেখা বাঁক নেয় ১৫ আগস্ট ৭৫ এ।

বোন শেখ রেহানাকে আঁকড়ে ধরে শোককে শক্তিতে পরিণত করার এক অনন্য নজির তৈরি করেন শেখ হাসিনা। যা পৃথিবীর ইতিহাসে বিরল।

২৮ বছরে বাবাকে হারানো আর ৩৩ বছরে দেশে ফেরা- পাঁচটি বছর দেশ ও দেশের মানুষ আর বঙ্গবন্ধুর আদর্শ কতোটা রপ্ত করেছিলেন, তা টের পায় বাঙালি, যখন সব হারানো মানুষটি দেশের জন্য নিজেকে উজাড় করার ঘোষণা দেন।

একের পর এক হামলা, বাবা-মায়ের মতোই হত্যা করার। তিনি তখন পাহাড়ের মতো অটল অনড়। সামরিক-স্বৈর শাসনের কবল থেকে মুক্ত করতে হবে প্রিয় স্বদেশকে। চাই গণতন্ত্র। সংসদীয় সরকার। তত্ত্বাবধায়কের ক্ষমতা কাঠামো দেশের প্রয়োজনে এগুতে থাকেন লক্ষ্যে অবিচল এক নিঃসঙ্গ শেরপা।

জননেত্রীর সাথে যোগ হতে থাকে দেশরত্ন, ভালোবাসার হাসু, কারোর কাছে শেখের বেটি। আবার ফোর্বসের জরিপে ক্ষমতাশালী নারী নেত্রী।

বাতিল করেন ইনডেমনিটি আইন। বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা- দেশের মানুষের ভরসা আর আন্তর্জাতিক অঙ্গনে নানা স্বীকৃতি তলা বিহীন ঝুরি বাংলাদেশকে করে উন্নয়নের রোল মডেল।

চা শ্রমিকদের যেমন বুকে টেনে নেন। রোহিঙ্গাদের জন্য হয়ে উঠনে মানবিকতার মা আবার পৃথিবীকে শক্ত ভাষায় বলতে পারেন, স্বার্থপরতার নিষেধাজ্ঞায় কোনো সমাধান নেই।

কেউ কেউ ডিজিটাল বুঝবার আগেই দেশে রূপকল্প। শত বছরের পরিকল্পনা, উন্নয়ন আর ভাবনাতে উজ্জ্বল, গ্রামের প্রান্তিক মায়ের হাতে কন্যার বৃত্তির টাকা পৌছাতে হলে মোবাইল ফোনটিও কিনে দিতে হবে।

ঘর পেয়ে হিজড়া গৃহহীনরা বলতেই পারেন ধন্যবাদ প্রধানমন্ত্রী। আর যখন মেট্রোরেল আদল পায়, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র দেশকে করে নতুন তালিকা ভুক্ত, কর্ণফুলী টানেল আর থাকে না কল্পনা, তখন গড় মাথাপিছু আয় আর ভাতের নিশ্চয়তাই দেশের অর্থনীতির চাকা গতি পায়।

গোটা পৃথিবীর কাছে বাবা হারা এক মেয়ের সফল রাজনীতি আর রাষ্ট্র নায়কের উপন্যাসের নাম হতেই পারে শেখ হাসিনা- যখন মাথা তুলে দাড়ায় পদ্মা সেতু।

৭৫ বছরের শুভ্র কেশ যে বার্ধক্য নয়, সাহসের বাতিঘরের রুপালি আলো- তাইতো একজন শেখ হাসিনা। শুভ জন্মদিন প্রধানমন্ত্রী। তাই সব শুভ।

একই রকম সংবাদ সমূহ

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার

আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্তবিস্তারিত পড়ুন

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিরবিস্তারিত পড়ুন

  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান