সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আগরদাড়ীতে বিট পুলিশিং র‌্যালী ও সমাবেশ

নারীর প্রতি সহিংসতা নিরসনের আপনার পুলিশ আপনার পাশে এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ এর জেনারেল ইন্সপেক্টর ড. বেনজীর আহমেদ (আইজিপি) এর দিক নির্দেশনায় জেলা পুলিশের উদ্যোগে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ীতে সদর থানার ১৩নং বিট পুলিশিং এর নারী নির্যাতন প্রতিরোধ কল্পে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় আগরদাড়ী ইউনিয়ন পরিষদের চত্বরে ১৩নং বিট পুলিশিং এর সমাবেশ ও সড়কে র‌্যালী করা হয়। ১৩নং বিট পুলিশিং এর র‌্যালী ও সমাবেশে আগরদাড়ী ইউপি চেয়ারম্যান মজনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর থানার ১৩নং বিট পুলিশিং এস আই হাসানুর রহমান, এ এস আই গোপাল, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য সামছুর রহমান, ছাত্রলীগ ওয়ার্ড নেতা রাসেল। বিট পুলিশিং এর সমাবেশ ও সড়কে র‌্যালীতে ইউপি সচিব আবুল কালাম, কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি সেলিম হোসেন, ইউপি সদস্য রমেশ চন্দ্র দাস, হেলাল উদ্দীন, যুবলীগ নেতা সোহরাব হোসেন, কবির হোসেন সহ গ্রাম পুলিশ ও গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ

সাতক্ষীরায় একজন আইনজীবীর স্ত্রী ও শালিকাকে কুপিয়ে হত্যা প্রচেষ্টা মামলার আসামি নাসরিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নতুন প্রজন্মের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের সংস্কৃতি গড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরত ও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন
  • আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাতক্ষীরার সাংবাদিক উজ্জল
  • ‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান সভাপতির