শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাষ্ট্রে ভোটার হয়েও ভোটবঞ্চিত ৫২ লাখ মার্কিনি

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারবেন না দেশটির প্রায় ৫২ লাখ নাগরিক। আইন পরামর্শক প্রতিষ্ঠান ‘সেনটেন্সিং প্রজেক্ট’র নতুন এক রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

বর্তমান ও আগের ক্রিমিনাল রেকর্ড তথা অপরাধ খতিয়ানের কারণে নভেম্বরের নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত হবে এ বিশাল সংখ্যক ভোটার। শ্বেতাঙ্গ নাগরিকদের চেয়ে কৃষ্ণাঙ্গ নাগরিকরাই বেশি ভোটবঞ্চিত।

২০১৬ সালে ভোট দিতে না পারা ব্যক্তিদের সংখ্যা আরও বেশি ছিল। দেশজুড়ে সাজাপ্রাপ্ত আসামিদের ভোটাধিকার সুরক্ষার উদ্যোগের ফলে গতবারের চেয়ে এবার এ সংখ্যা অন্তত ১৫ শতাংশ কমেছে। এবার প্রাপ্তবয়স্ক প্রায় ১৬ কোটি মানুষ ভোট দিতে পারে বলে মনে করা হচ্ছে। ২০১৬ সালের নির্বাচনে এ সংখ্যা ছিল ১৩ কোটি ৭৫ লাখ।

আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। মহামারী করোনাভাইরাসের কারণে আয়োজিত আগাম ভোটের ফলে এক কোটি ৭০ লাখ মার্কিনি ইতোমধ্যে ভোট দিয়েছেন। প্রাপ্তবয়স্কদের সবাই যাতে ভোট দিতে পারেন এজন্য নতুন ভোটার নিবন্ধন চালু রয়েছে। যা চলবে ১৯ অক্টোবর পর্যন্ত।

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল