শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সম্মিলিত সামাজিক আন্দোলন কালিগঞ্জ উপজেলা শাখার কমিটি ঘোষণা

সাতক্ষীরার কালিগঞ্জে প্রথম উপজেলা সম্মিলিত সামাজিক আন্দোলন এর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ৩৭ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি নির্বাচিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের পর এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

উপজেলা অডিটরিয়ামে কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সাংবাদিক সুকুমার দাস বাচ্চু ও সদস্য সচিব আশেক মেহেদীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিএম এর সভাপতি ডা: শেখ বাহারুল আলম।

সম্মেলনের প্রধান আলোচক ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। সম্মেলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সম্মিলিত সামাজিক আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শরীফুল্লাহ কায়সার সুমন।

সম্মেলনে বিশেষ অতিথি বক্তব্য রাখেন সামাজিক আন্দোলন খুলনা শাখার সভাপতি এডভোকেট প্রসেনজিৎ দত্ত। সাতক্ষীরা জেলা কমিটির সহ সভাপতি হাসান মাসুদ পলাশ, সাধারণ সম্পাদক রাশেদ হোসেন, অর্থ সম্পাদক মির্জা সুলতানা, ডি আর এম আইডিয়াল কলেজের অধ্যক্ষ খান আবুল বাশার, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান রিয়াজউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট হাবিব ফেরদৌস শিমুল, জেলা কমিটির সদস্য দীপংকর মন্ডল, গাজী জাহাঙ্গীর কবির, ইলা দেবী মল্লিক, গাজী মিজানুর রহমান সম্মেলনে শুরুতে সংগীত পরিবেশন করেন নিবিড় মেহেদী শুভ ও কবিতা আবৃত্তি করেন সাহিত্য ভঞ্জ চৌধুরী। অনুষ্ঠানে শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সঙ্গীত শিল্পী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ প্রমুখ ও উপস্থিত ছিলেন।

সম্মেলনে উপস্থিত সর্বসম্মতি ক্রমে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও বিষ্ণুপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন আহমেদকে সভাপতি অ্যাডভোকেট হাবিব ফেরদৌস শিমুলকে সাধারণ সম্পাদক ও নাঈম মেহেদীকে সাংগঠনিক সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট সম্মিলিত সামাজিক আন্দোলন কালিগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা