শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘সরকারের পুরোনো খেলা- ঘটনা ঘটাব আমরা, মামলা খাবে তোমরা’ : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচন ঘনিয়ে এলেই বিরোধী শক্তিকে দমাতে সরকার গায়েবি মামলার কৌশল অবলম্বন করে। বিরোধী দলের নেতাকর্মীদের মামলা দিয়ে ব্যস্ত রেখে নিজেদের কাজ শেষ করে নেবে ক্ষমতাসীনরা।’

মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যের উদ্যোগে আয়োজিত বুধবার রাজধানীর প্রেস ক্লাবে ‘দেউলিয়াত্ব ঘোচাতে দুর্ভিক্ষের নাটক, দেশ কোন পথে’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘তাদের পুরোনো খেলা, ঘটনা ঘটাব আমরা, মামলা খাবে তোমরা।’

তিনি বলেন, ‘আবার তারা শুরু করেছে। ইতোমধ্যে ৯৬টি মামলা হয়েছে। সাড়ে চার হাজার আসামি করা হয়েছে। আরও ১০ হাজার অজ্ঞাতনামা। তাদের পুরোনো খেলা, ঘটনা ঘটাব আমরা, মামলা খাবে তোমরা। সেই মামলার পেছনে এক মাস, দুই মাস ঝুলতে থাকবে। আদালত, জেলখানায় দৌড়াতে থাকবে। এর মধ্যে আমরা আমাদের কাজ শেষ করব।’

তিনি বলেন, ‘প্রতিবার নির্বাচনের সময় এলে নতুন নতুন কৌশল আবিষ্কার করেন ক্ষমতাসীনরা। বিএনপির আন্দোলনকে নিয়ে মানুষের মনোযোগ অন্যদিকে সরাতে চায় সরকার। নতুন নাটক জঙ্গি ছিনতাই হয়ে যাওয়া। মানুষ যে দাবি তুলেছে, আন্দোলন শুরু হয়েছে- তা থেকে মনোযোগ সরাতে এগুলো সব নাটক তৈরি করা হচ্ছে।’

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করতে চাচ্ছে বিএনপি, সেটি দলটির বিভাগীয় পর্যায়ের শেষ সমাবেশ। তবে কোন জায়গায় এ সমাবেশ করতে পারবে তারা, সেটির অনুমতি এখনো পায়নি।

ঢাকার সমাবেশ নয়াপল্টনেই হবে জানিয়ে ফখরুল বলেন, ‘পরিষ্কার করে বলেছি, যেহেতু আমরা সব সময় নয়াপল্টনে সমাবেশ করি, সেহেতু ১০ তারিখের সমাবেশও অবশ্যই নয়াপল্টনেই করব। এর জন্য ডিএমপিসহ যারা দায়িত্বে আছেন, তাদের বলতে চাই, কোনো ঝামেলা না করে আমরা যেন সমাবেশ করতে পারি, সে ব্যবস্থা করবেন।’

একই রকম সংবাদ সমূহ

আমি ফিরে এসেছি মানুষ ও দেশের জন্য: মির্জা আব্বাস

দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর জাতীয় সংসদে ফিরে মানুষেরবিস্তারিত পড়ুন

স্থায়ী কমিটির সভাপতি নিয়ে বিরোধ : বিরোধীদল ওয়াকআউট করলেও বসেছিলেন এমপি হাসনাত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনে স্থায়ী কমিটির সভাপতির পদ বণ্টনবিস্তারিত পড়ুন

দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেকবিস্তারিত পড়ুন

  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট
  • ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন