বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতা কীভাবে খাপ খাইয়ে নিতে হবে এবং স্বাস্থ্যঝুঁকি কীভাবে মোকাবিলা করতে হবে-তা নাটকের মাধ্যমে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর আড়াইটায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তাপপ্রবাহকালীন সমন্বিত স্বাস্থ্যঝুঁকি সম্পর্কিত আগাম প্রস্তুতি বিষয়ক মহড়ায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমার উপস্থিতিতে যদি পাঁচজন মানুষও উৎসাহিত হয় এবং নাটকের মাধ্যমে সচেতন হয়, তবেই আমার উপস্থিতি সার্থক হবে। অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও আমি এই অনুষ্ঠানে এসেছি।”

শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, “প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের নাটকটিকে কেবল বিনোদন নয়, একটি শিক্ষণীয় বিষয় হিসেবে নেবে। আমি আশা করি, তরুণ প্রজন্ম গবেষণার মাধ্যমে দুর্যোগ মোকাবিলা এবং বৈজ্ঞানিক পদ্ধতি ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে আরও দক্ষ হয়ে উঠবে।”

প্রতাপনগরের এমন একটি সুন্দর অনুষ্ঠানে এর আগেও তাঁর উপস্থিত থাকার কথা উল্লেখ করে তিনি জীবন গড়া ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং অনুষ্ঠানটির সার্বিক সফলতা কামনা করেন।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং উত্তরণ কেয়ার প্রজেক্টের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই মহড়ায় সভাপতিত্ব করেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলাউদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ গোলদার, সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম এবং উত্তরণের প্রোগ্রাম ম্যানেজার মো. মনিরুজ্জামান জমাদ্দার।

এছাড়াও অনুষ্ঠানে মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস ও জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সচেতনতামূলক মহড়া এবং আলোচনা সভা শেষে সুন্দরবন নাট্যগোষ্ঠীর কলাকুশলীরা “শেষ ফসলের দিনলিপি” নাটকটি মঞ্চস্থ করেন।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার