শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নারী ও কিশোরীদের দলীয় মাসিক সভা অনুষ্ঠিত

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে ১০টি এবং আলিপুর ইউনিয়নে ৮টি নির্বাচিত গ্রুপে পৃথকভাবে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” নামক প্রকল্পের আলোকে ৩৩ জন নারী ও কিশোরীদের সমন্বয়ে দল ভিত্তিক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

ফেব্রুয়ারি মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। দল ভিত্তিক মাসিক সভায় ২০জন নারী ও ১৩জন কিশোরী উপস্থিত ছিল। ফেব্রুয়ারি মাসে
প্রতিটি মিটিংয়ে আলোচ্য বিষয় ছিল, যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ, শিশু ও নারী নির্যাতন শিকার ব্যক্তির আইনি সহায়তা সম্পর্কে, ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে, সরকারি স্বাস্থ্য পরিসেবা সম্পর্কে, শিশুদের শরীরে সীমানা, শিশু অধিকার ও শিশু সুরক্ষা, বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, স্যানেটারি ন্যাপকিন ব্যবহার , ডেঙ্গু জ্বর, যৌন প্রজনন স্বাস্থ্য প্রভৃতি। সদস্যদের নিজ অধিকার সম্পর্কে সচেতন করা হয় ও সকল সদস্যদের মতামতের প্রাধান্য দেয়া হয়।

আলিপুর ও ফিংড়ি ইউনিয়নে নির্বাচিত ১৮টি গ্রুপে মোট ৩৩জন সদস্য করে সর্বমোট ৫৯৪জন।

গ্রুপের অংশগ্রহণকারী সদস্যরা বলেন, তারা আজও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তারা তাদের সমস্যা ও সমাধান সম্পর্কে সচেতন না হওয়ার কারণে তারা বিভিন্ন রকম সমস্যায় পড়ছে যেমন, বাল্যবিবাহের হার বৃদ্ধি, যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতনতার অভাব, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সম্পর্কে অসচেতনতা, অস্বাস্থ্যকর ল্যাটিনের ব্যবহার, ঝরে পড়া শিক্ষার্থী বৃদ্ধি, শিশু সুরক্ষা ও শিশু নির্যাতন সম্পর্কে ধারণা কম থাকা, নারী নির্যাতন ও নারী অধিকার সম্পর্কে অসচেতনতা, সরকারি পর্যাপ্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, কিশোরীরা ইভটিজিংয়ের শিকার, জন্ম নিবন্ধনে পিছিয়ে আছে, বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে অবহেলা ইত্যাদি বিষয়ে শিকার হচ্ছে প্রতিনিয়তই।

দলীয় সভা পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন, কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো. মনির হাসান ও হুমায়রা জামান।

উল্লেখ্য যে ব্রেকিং দ্য সাইলেন্সে’র উদ্যোগে নারী ও কিশোরীদের নিয়ে আলীপুর এবং ফিংড়ি ইউনিয়নে পৃথকভাবে ১৮টি মাসিক সভা অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন