শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে মটরশুটি ক্ষেতে বিষ প্রয়োগে ৪শ’ কবুতর হত্যার অভিযোগ

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুরে মটরশুটি ক্ষেতে বিষ দিয়ে প্রায় চারশত কবুতর হত্যার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার তাজপুর গ্রামে ক্ষেত মালিক সাজ্জাত হোসেনের দেওয়া বিষে ওই কবুতরগুলোর মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

সাজ্জাত হোসেন যশোরের মনিরামপুর উপজেলার তাজপুর গ্রামের এরশাদ আলীর ছেলে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়- উপজেলার মুক্তারপুর তালসারি তেতুলতলা মাঠে দুই বিঘা জমিতে মটরশুটি চাষ করেছেন একই গ্রামের সাজ্জাত হোসেন। তিন দিন আগে ওই ক্ষেতে বিষ প্রয়োগ করেন তিনি। এতে করে গত দু’দিনে মটরশুটি খেয়ে অন্তত ৪শ’ কবুতর মারা গেছে।

তাজপুর গ্রামের বিল্লাল হোসেন, তোরাফ আলী আজিজুর রহমান, ফজলুর রহমানসহ ক্ষতিগ্রস্ত কবুতর মালিকেরা জানান-
গ্রামের অনেক মানুষের পোষা কবুতর এভাবে মারা হয়েছে। তারা এ ন্যাক্কারজনক ঘটনার বিচার দাবি করেছেন।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ক্ষেত মালিক সাজ্জাত হোসেন বিষ প্রয়োগে কবুতর মারার ঘটনা স্বীকার করে বলেন- লাভের আশারয় মটরশুটি লাগিয়েছি। টাকা-পয়সা খরচ করে লাভের আশায় চাষকৃত মটরশুটি কবুতর খেয়ে ফেলায় বিষ প্রয়োগ করেছি। এতে কবুতর মারা গেলে তার কিছু করার নেই।

মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন- এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম