শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিশ্ব মা দিবস ২০২৩ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী

“শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” এই
প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব মা দিবস ২০২৩ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং দুঃস্থ মায়েদের আর্থিক সহযোগিতা প্রদান
অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা
প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল এঁর সভাপতিত্বে আলোচনা
সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে পৃথিবীর সকল মায়েদের প্রতি
আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, “জননেত্রী শেখ হাসিনা নারীদের অনেক সম্মান বৃদ্ধি করেছেন। পিতার নামের পাশে মায়ের নাম অন্তভূক্ত করেছেন। মা
শব্দটি অতি চমৎকার। এটি হৃদয়ের সাথে লেগে থাকা একটি শব্দ। মাকে সবাই সম্মান করে এবং ভালবাসে। একজন মা পারে সন্তানকে ভালো পথে পরিচালিত করতে।

মা আসলে সব শিক্ষা দেয়। তিনি আরো বলেন, আমি আজ বহুদিন আগে মাকে হারিয়েছি। আজো মাকে মনে পড়ে সবসময়। মায়ের জাতি অত্যন্ত সম্মানের। তাদেরকে সম্মানের আসনে রাখতে সব সময়।”

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা উপপরিচালক এ.কে. এম শফিউল আযম, জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা,
সাবেক ইউপি চেয়ারম্যান, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি শিক্ষক মো. মোজাফ্ফর রহমান, স্বদেশ এনজিও’র নির্বাহী পরিচালক মাধব দত্ত, জেলা মহিলা
পরিষদের সাধারণ সম্পাদক জোৎস্না দত্ত প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা অধিদপ্তরের জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন