শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গার্ডার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা
সদরের ধুলিহর ইউনিয়নে বহুল প্রীক্ষিত ও কাঙ্খিত মাটিয়াডাঙ্গা গার্ডার ব্রিজ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ মে) বিকাল ৫টায় মাটিয়াডাঙ্গা বাজারে ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি
শেখ বোরহান উদ্দিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করে ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ধুলিহর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল মাটিয়াডাঙ্গা, সুকদেবপুর ও যুগিপোতাসহ বিভিন্ন এলাকা খুবই অবহেলিত ছিল।
রাস্তা-ঘাট, বিদ্যুৎ ও ব্রিজ ছিলোনা। এই এলাকার মানুষের অনেক কষ্ট ছিল। তাদের কষ্ট লাঘবে জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় বিদ্যুৎ, রাস্তা ও ব্রিজ দিয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। তাই এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগকে আনতে হবে। আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও জননেত্রী শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে ইনশাল্লাহ।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নিবাহী কমিটির সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত
সভাপতি শেখ আব্দুর রশিদ, ধুলিহর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি সাতক্ষীরা জেলা কার্যালয়ের সিনিয়র সহকারী প্রকৌশলী মো. মানিক
হোসেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মনসুর আহমেদ, ব্রিজ নির্মাণ কাজের ঠিকাদার ইকবাল জমাদ্দার, ধুলিহর ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সালমা সুলতানা শিল্পী প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী মো. ইয়াকুব আলী, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য
মীর মোশারফ হোসেন মন্টু, যুবনেতা এডিশনাল পিপি অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা ও আনন্দ রজব প্রমুখ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির বাস্তবায়নে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় চেইন ৫৬২০ মি. এ ৯৬.০০ মি. পিএসসি গার্ডার ব্রিজ যার প্রাক্কলিত মূল্য ৭ কোটি ১৩ লক্ষ ২ হাজার ৩৭৮ টাকা ব্যয়ে সদরের ধুলিহর ইউনিয়নে ব্রিজটি নির্মাণ করা
হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ও এলাকার সকলেই বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি মহোদয়ের নামকরণে মাটিয়াডাঙ্গা ব্রিজটি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেত রবি ব্রিজ নামকরণ করার দাবি জানান।

এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবুসানা)।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর