সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার পাথরঘাটা মসজিদের রাস্তা মেরামতের অভাবে চলাচলের ভোগান্তি, সংস্কারের দাবী

এম এ সালাম, ঝাউডাঙ্গা: সাতক্ষীরা সদর উপজেলা ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নের ২ নং পাথরঘাটা ওর্য়াডের দক্ষিণ পাথরঘাটা ঈদগা জামে মসজিদের মুসল্লিদের যাতায়াতের রাস্তা মেরামতের অভাবে চলাচলের ভোগান্তি সংস্কারের দাবী মসজিদের মুসল্লীসহ এলাকাবাসীর।

(১০ জুলাই) বুধবার সকালে সরজমিনে গেলে দক্ষিণ পাথরঘাটা ঈদগা জামে মসজিদের রাস্তার জলবদ্ধতা চোখে পড়ে।মসজিদ কমিটির সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক জুলফিকার আলী এই প্রতিবেদকে বলেন পিচের রাস্তা হতে কাঠের ব্রিজ পর্যন্ত আনুমানিক ৬০০ ফুট রাস্তা দুইধারে মাটি দিয়ে উচু করার ফলে রাস্তা নিচু হওয়ার কারনে অল্প বৃষ্টি হলে পানি জমে থাকে তা ছাড়া বৃষ্টির পানি বাহির করার মত কোন উপায় না থাকায় মসজিদের মুসল্লিদের মসজিদে আসতে অসুবিধা হয় এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত কয়েক গ্রামের স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ এলাকাবাসী রাস্তা দিয়ে চলাচল করে।

বর্ষা মৌসুমী অল্প বৃষ্টির হলে রাস্তার উপর পানি জমে থাকে তাতে মসজিদের মুসল্লি সহ পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছে। পথচারী ইমরান হোসেন বলেন ঝাউডাঙ্গা বাজারে যাওয়ার জন্য এ রাস্তাটা আমাদের জন্য খুবই দরকার তাছাড়া দীর্ঘদিন যাবৎ কাঠের ব্রিজ জরাজীর্ণ অবস্থায় রয়েছে রাস্তা সহ ব্রিজের সংস্কারের দাবি জানাই।

দক্ষিণ পাথরঘাটা গ্রামের আক্তার হোসেন বলেন বাজারে যাওয়ার জন্য এ রাস্তাটি খুবই জরুরী তাছাড়া পাকা ব্রিজ হয়ে ঘুরে আসতে অনেক সময় লাগে একসময়ে রাস্তার ব্যাপক লোকজন চলাচল করতো রাস্তাটি খারাপ হওয়ার কারণে চলাচলের ভোগান্তি আছি।

কাঠের ব্রিজ সংলগ্ন এক ব্যবসায়ী বলেন রাস্তাটি সংস্কারের অভাবে এখন আগের মত লোকজন চলাচল করে না সে জন্য আমাদের ব্যাবসার অবস্থা খুবই খারাব তাই রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানায়, এলাবাসীর পক্ষ হতে আকুল আরজ যাহাতে মসজিদের রাস্তাটি দ্রুত সংস্কার হয় এবং মুসল্লীসহ পথচারীরা চলাচল করতে পারে সে বিষয়ে জন প্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

একই রকম সংবাদ সমূহ

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন