বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বলাডাঙ্গা একতা সংঘের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গায় একটি অ-রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সেবামূলক সামাজিক সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বলাডাঙ্গা একতা সংঘের আয়োজনে মঙ্গলবার (১৭ জানুয়ারী) বিকালে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।

প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। গ্রামীণ উন্নয়নের মাধ্যমে ডিজিটাল দেশ নির্মাণে সরকার বদ্ধপরিকর। সম্প্রতি মডেল মসজিদ নির্মাণ, মেট্রোরেল, পদ্মা সেতু সহ নানামুখী উন্নয়ন বাংলাদেশকে বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। দলমত নির্বিশেষে যুব সমাজকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।

আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, ইউপি সদস্য আজহারুল ইসলাম বাবলু, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মাধবকাটি বাজার কমিটির সভাপতি আবুল খায়ের বিশ্বাস, তুজলপুর জি.সি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম বিশ্বাস প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, বলাডাঙ্গা একতা সংঘের সভাপতি সাংবাদিক আবুল হোসাইন, সহ-সভাপতি মো. ইমরান হোসেন, যুগ্ম সম্পাদক মো. তামিম হোসেন, সাংগঠনিক সম্পাদক বাবলু রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন, সাংবাদিক মোজাহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সাগর হোসেন, জাহিদ হাসান সিজান, রিয়াজ হোসেন লালন সহ অন্যান্য সদস্যরা।

বলাডাঙ্গা একতা সংঘের উপদেষ্টা মন্ডলীর সভাপতি মো. বিপ্লব হোসেন (জিতু) বলেন, আমরা সম্মিলিতভাবে এলাকার অসহায় ও দুস্থ্য মানুষের পাশে সব সময় থাকতে চাই। বিভিন্ন উন্নয়ন ও সামাজিক কর্মকান্ডে অবদান রাখতে বলাডাঙ্গা একতা সংঘ বদ্ধপরিকর।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর