শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার হাওয়ালখালীতে মায়ের পাশ থেকে নবজাতক চুরি

সাতক্ষীরার হাওয়ালখালীতে দিনদুপুরে মায়ের পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় ১৫ দিনের নবজাতককে চুরির ঘটনা ঘটেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালি গ্রামে এ ঘটনা ঘটে।

চুরি হওয়া ওই নবজাতকের নাম সোহান হোসেন। তার বাবার নাম সোহাগ হোসেন ও মায়ের নাম ফাতেমা খাতুন। তাঁরা হওয়ালখালি গ্রামের বাসিন্দা। সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ ও পরিবারের পক্ষ থেকে ঘটনা জানার পরই তিনি (ওসি) প্রয়োজনীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এখন (রাত সাড়ে আটটা) এখনও ঘটনাস্থলেই আছেন। ঘটনার তদন্তে সদর থানা পুলিশ সক্রিয় আছে।

নবজাতকের মা ফাতেমা খাতুন জানান, দুপুরে অত্যাধিক ক্লান্তিতে ঘরের বারান্দায় মশারির নিচে ছেলেকে পাশে নিয়ে ঘুমিয়ে যান। ১৫-২০ মিনিট পরে ঘুম থেকে উঠে দেখেন তাঁর ছেলে পাশে নেই। এরপর অনেক খোঁজাখুঁজি করেও নবজাতককে খুঁজে পাননি।

একই রকম সংবাদ সমূহ

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।বিস্তারিত পড়ুন

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

  • লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা