সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় উদ্ধার নবজাতককে ৯ শর্তে দত্তকের সুপারিশ

সাতক্ষীরার কালিগঞ্জে রাস্তার পাশে বাজারের ব্যাগের মধ্য থেকে উদ্ধার নবজাতককে ৯ শর্তে এক প্রশাসনিক কর্মকর্তাকে দত্তক দেয়ার সুপারিশ করা হয়েছে। তাকে দত্তক নেয়ার জন্য গত দুদিনে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ কর্মকর্তাসহ ২৯ জন লিখিত আবেদন জানান।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে উপজেলা শিশুকল্যাণ বোর্ডের ৯ সদস্য মঙ্গলবার সকালে লিখিত আবেদনগুলো যাচাই-বাছাই শেষে একজন নিঃসন্তান প্রশাসনিক কর্মকর্তাকে ৯টি শর্তসাপেক্ষে শিশুটিকে দত্তক দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়। পরে সাতক্ষীরার শিশু আদালতের কাছে লিখিতভাবে সুপারিশ করা হয়। আদালতের অনুমতি পেলে আনুষ্ঠানিকভাবে শিশুটিকে ওই কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে শিশুটি কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে সুস্থ রয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। আর প্রতিদিন শিশুটিকে দেখতে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করছেন এলাকাবাসী।

৯ শর্তের মধ্যে উল্লেখযোগ্য হলো, যিনি শিশুটিকে দত্তক নেবেন তিনি ওই শিশুর নামে গ্রামে বসবাস করলে ৫০ শতক ও শহরে বসবাস করলে ১০ শতক জমি দেবেন, শিশুটির নামে ব্যাংকে ৩০ লাখ টাকা ৬ মাসের মধ্যে এফডিআর করবেন, দত্তক গ্রহণকারী পিতামাতার সম্পত্তি অংশীদার হবে শিশুটি, তাকে অনার্স-মাস্টার্স পড়াতে হবে, পরবর্তীতে দ্বিতীয় কোনো শিশু দত্তক নিতে পারবেন না, নিজ সন্তানের মতো দেখভাল করতে হবে এবং সন্তানকেও পিতামাতার দেখভাল করতে হবে এবং উপজেলা শিশুকল্যাণ বোর্ড পরবর্তীতে যে কোনো শর্ত আরোপ করতে পারবে।

তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা শিশুকল্যাণ বোর্ডের ৯ সদস্য ২৯টি আবেদন যাচাই-বাছাই শেষে একজন সরকারি কর্মকর্তাকে শিশুটিকে দত্তক দেয়ার জন্য শিশু আদালতের কাছে লিখিতভাবে সুপারিশ করেছেন। সেখান থেকে অনুমতি পেলে শিশুটিকে ওই কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় কাকশিয়ালী রাস্তার পাশে একটি শ্মশানের কাছের এক ব্যাগে শিশুটিকে পাওয়া যায়। পথচারীরা তাকে উদ্ধার করে। পরে তাকে নেয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের হেফাজতে রাখা হয় শিশুটিকে। তার নাম রাখা হয় মহারাজ। বর্তমানে শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুস্থ রয়েছে।
সূত্র: সময় টিভি

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন