সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল থেকে ২০টি ককটেল উদ্ধার

বেনাপোল স্থলবন্দর এলাকায় শ্রমিকদের বিশ্রামস্থল একটি বাড়ি থেকে ২০টি তাজা ককটেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বেনাপোল স্থলবন্দরের ৫ নম্বর গেটের সামনের একটি বাড়ি থেকে এ ককটেল উদ্ধার করে বিজিবি।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানায়, বিজিবির কাছে গোপন খবর আসে নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে বেনাপোল বন্দরের সামনে একটি বাড়িতে ককটেল মজুত করা হয়েছে; এমন খবরে বিজিবি সদস্যরা বন্দরের ৫ নম্বর গেটের সামনে রশিদ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির টয়লেট থেকে ২০টি তাজা বোমা উদ্ধার করা হয়। বাড়িটি বন্দর শ্রমিকরা তাদের বিশ্রামের জন্য ভাড়া নিয়েছিল। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ককটেল বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে।

বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম জানান, বাড়িটিতে শ্রমিকরা রাতে কেউ থাকতেন না। দিনের বেলা বিশ্রাম করতেন। বন্দরে প্রভাব বিস্তার নিয়ে শত্রুতা করে এ কাজ অন্যরা করেছে।

এদিকে স্থানীয়রা জানান, শ্রমিকদের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সাধারণ শ্রমিকরা যেমন জীবননাশের ঝুঁকিতে রয়েছে তেমনি ঝুঁকিতে বন্দর। গত মাসে বন্দরের মধ্যে ককটেল বিস্ফোরণ হয়। এ ছাড়া কিছুদিন আগে বন্দরের মধ্যে একটি টয়লেট থেকে তাজা ১০টি ককটেল উদ্ধার হয়। বারবার এসব ঘটনা ঘটলেও রহস্যজনক কারণে অপরাধীরা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা