শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় গণহত্যার ইতিহাস নিয়ে নির্মিত বর্ডার ৭১ নাটক মঞ্চস্থ

সাতক্ষীরায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ডার ৭১ নাটক মঞ্চস্থ হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) শহরের অদূরে বাঁকাল বাজুয়ারডাঙ্গী এলাকায় সাতক্ষীরা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় পাকিস্থানি হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত ঝাউডাঙ্গায় গণহত্যার ইতিহাস নিয়ে নির্মিত মাজহারুল হোসেনের পরিকল্পনায় ও পরিবেশনায় বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে বর্ডার ৭১ নাটকটি মঞ্চাস্থ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমাযূন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মহান স্বাধীনতার ইতিহাস। এ ইতিহাস কোনভাবে ভোলার নয়, চাইলে ও কেউ মুছে ফেলতে পারবে না। মহান মুক্তিযুদ্ধের সময় মানুষের উপর নির্মম অত্যাচার করেছেন পাকিস্থানী বাহিনীরা। স্বাধীনতার দোসররা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে অনেক দূরে ঠেলে দিয়েছিল। ঘাতক দোসররা চেয়েছিল বাংলাদেশ ও বঙ্গবন্ধুর ইতিহাস মুছে ফেলতে, কিন্তু সে আশা তাদের পূরণ হয়নি। জাতির জনক বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে।” উদ্বোধক হিসেবে নাটকটি উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

তিনি বলেন, স্বাধীনতার যুদ্ধের সময় সারা দেশে গণহত্যা চলেছে। গণহত্যা ইতিহাসে এক বর্বর অধ্যায় সৃষ্টি করেছে। বর্ডার ৭১ নাটকটির যুদ্ধের সময়কার বিভিন্ন বিষয় নিয়ে পরিবেশিত হচ্ছে। সারাবিশ্বে গণহত্যার নাটক তৈরি হয়েছে, কিন্তু বাংলাদেশের মতো নয়। আমাদের দেশে প্রায় ৫০০০ গণহত্যার স্থান রয়েছে। তারা তো আমাদের কাছে কিছুই চায় না। আমরা কি পারি না তাদের বধ্যভূমিতে গিয়ে একটু স্মরণ করতে।

বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব আবদুস সামাদ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক প্রমুখ।

এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, শিল্পকলা একাডেমীর সদস্য উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা