শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ধর্ষিত শিশুর অভিভাবকত্ব গ্রহণ করলেন উপজেলা চেয়ারম্যান বাবু

সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা এলাকায় খেলার প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ভাবে ধর্ষণের শিকার হওয়া স্কুল পড়ুয়া দ্বিতীয় শ্রেণীর সাত বছর বয়সী শিশুকন্যা ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু।

শুক্রবার বিকালে নির্যাতিতা ওই শিশুকন্যার বাড়িতে যান তিনি।

এসময় ধর্ষণের শিকার শিশুকন্যার অভিভাবকত্ব গ্রহণ করেছেন জানিয়ে তিনি বলেন, ন্যায়বিচার পাওয়ার জন্য যা প্রয়োজন তাই করবেন তিনি। নির্যাতিত শিশুকে মনে রাখতে হবে সে আমাদের মেয়ে, আশা রাখি তার সহ তার পরিবারের সদস্যদের মনোবল শক্ত থাকবে।

এসময় নির্যাতিতা শিশু কন্যাকে নতুন জামাকাপড় উপহার দেন তিনি। শিশুটির পরিবারের আর্থিক দুরবস্থা, ভাংগা খোলা ও পলিথিনের তৈরী ছাউনীর বসতবাড়ি জরাজীর্ণ হওয়ায় নতুন ঘর নির্মাণসহ পরিবারটির যেকোন প্রয়োজনে আর্থিকভাবে সহযোগীতা করবেন বলে জানান তিনি।

এসময় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, স্বদেশ এনজিও’র পরিচালক মাধব চন্দ্র দত্ত, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎশ দত্ত, দৈনিক পত্রদূতের সাংবাদিক নাজমুল শাহাদাৎ জাকিরসহ স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: গত বুধবার (২১শে অক্টোবর) সকালে সদর উপজেলার পাথরঘাটা গ্রামের জনৈক এক ব্যক্তির দ্বিতীয় শ্রেণীর স্কুল পড়ুয়া শিশুকন্যাকে (৭) কে একই গ্রামের বাবুল হোসেনের ছেলে আলী হোসেন (১৫) খেলার প্রলোভন দেখিয়ে নির্বিগ্নে নিজ বসত ঘরের ভিতর তুলে মুখ চেপে ধর্ষণ করেন।

এসময় শিশুটি আত্মচিৎকার করে বারবার কেঁদে উঠলেও ধর্ষক আলী হোসেনের কাছ থেকে নিস্তার পাইনি সে। পরবর্তীতে শিশুকন্যাটি বিষয়টি তার পরিবারকে অবগত করলে ঐদিন তার পিতা বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করেন (মামলা নং- ৬৭/২০)।

সূত্রে. পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত