শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছায় সড়ক দূর্ঘটনায় ২ যুবক নিহত

যশোরের ঝিকরগাছা-বাঁকড়া আবুল ইসলাম সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। শুক্রবার বেলা ১ টার সময় সড়কের বল্লা গ্রামের করোনীপাড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

উপজেলার শিত্তরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, বিপরীতমুখী গতি সম্পূর্ণ দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২জন নিহত হয়েছে। দূর্ঘটনার পরে স্থানীয়রা তাদের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২জনকে মৃত ঘোষনা করেন। নিহতরা হলেন, নয়ন হোসেন (১৯), সে উপজেলার দিঘড়ী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। সোনাকুড় গ্রামের মামার বাড়িতে বসবাস করত। অপর জন হোসেন আলী (২০), সে উপজেলার শিত্তরদাহ গ্রামের আসলাম আলীর ছেলে কিন্তু বায়শা গ্রামের মামার বাড়িতে বসবাস করত এবং রাজমিস্ত্রীর কাজ করত।

আহত ৩ জন হলেন, বায়শা গ্রামের কামরুল ইসলামের ছেলে আক্তরুল ইসলাম (১৭) সে বায়শা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাব্বি হোসেন (১৮) ও আজিম উদ্দীনের ছেলে নাইম হোসেন (১২)। তারা দুজন রাজমিস্ত্রীর কাজ করে। এর মধ্যে আক্তারুল ইসলাম ও রাব্বি হোসেনকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নাইম হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেয় হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক