শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বাড়িতে ফিরলেন সাফজয়ী মাসুরা, সদর ইউএনও’র অভিনন্দন

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর সাতক্ষীরায় নিজ বাড়িতে ফিরেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের দলের ডিফেন্ডার মাসুরা পারভীন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে জেলার বিনেরপোতা এলাকার নিজ বাড়িতে ফেরেন তিনি। বাফুফের ২০ দিনের ছুটিতে বাড়িতে ফিরেছেন এই কৃতি ফুটবলার।

এ বিষয়ে মাসুরাসহ তার গর্বিত পিতা ও মাতাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর জন্য মাসুরার বাড়িতে শুক্রবার খুব সকালে ছুটে যান সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা।
এ সময় মাসুরা ও তার পরিবারের খোঁজ খবর নেন ও প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের সুযোগ সুবিধাসহ সকল ধরনের সার্বক্ষণিক সহযোগিতা করবেন বলে আশাবাদ ব‍্যক্ত করেন।

সাফ জয়ের পর মাসুরাকে নিয়ে এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস।

এদিকে, মাসুরাকে সংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন।

মাসুরার বাবা রজব আলী জানান, মাসুরার জয়ে এলাকাবাসী খুব আনন্দিত। সবাই তাদের পরিবারকে সমাদর ও প্রশংসা করছে। আগামী ১৭-১৮ তারিখ পর্যন্ত মাসুরা বাড়িতে থাকবেন।

তিনি আরও বলেন, “দলের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জয় করে দেশের জন্য সুনাম বয়ে এনেছে মেয়ে। আজ আমার মেয়ে যে গৌরব অর্জন করেছে এটা আমার কল্পনার বাইরে ছিল। আমার দ্বারা মেয়েকে এ পর্যন্ত পৌঁছানো সম্ভব ছিল না। সকলের দোয়া, মাসুরার চেষ্টায় আল্লাহ’র পক্ষ থেকে এমন গৌরব এসেছে।

মাসুরা পারভীন বলেন, “দীর্ঘদিন ক্যাম্পে থাকার পর বাড়িতে মা-বাবার কাছে ফেরার জন্য মনটা ব্যাকুল থাকে। সবার যেমন ভালোবাসা পাচ্ছি তা অকল্পনীয়। এবার কিছুটা বাড়তি চাওয়া রয়েছে সাতক্ষীরাবাসীর মিট করার জন্য। এখন যেখানেই যাই সবাই সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। সব মিলিয়ে খুব ভালো আছি।

মাসুরাকে বরণ করে নেয়ার প্রস্তুতি নিচ্ছেন গ্রামবাসীরাসহ লাবসা ইউনিয়ন পরিষদের পক্ষ চেয়ারম্যান আব্দুল আলিম।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, আমরা দলের অধিনায়ক সাবিনা ও মাসুরারে একসঙ্গে পাইনি। সাবিনাকে ইতোপূর্বে সংবর্ধনা দেয়া হয়েছে। মাসুরাকে আগামী রোববার ২ অক্টোবর জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী