শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ভাইকে হত্যার উদ্দেশ্য মারপিট ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ

সাতক্ষীরায় সরকারি কর্মচারী জামাতার ইন্ধনে শ্যামনগরে ভুরুলিয়ায় জমির বিরোধ নিয়ে ছোট ভাইকে মারপিট করে জখম এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিসহ খুন জখমের হুমকির অভিযোগ উঠেছে।

রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্যামনগরের কাশিমপুর গ্রামের মৃত হারেজ গাজীর ছেলে মুজিবর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন আমার বড় ভাই হাবিবুর রহমানের সাথে জমি জমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল এর জের ধরে বড় ভাই তার পুত্র সাইফুর রহমান জামাতা সাতক্ষীরা হিসাব সংরক্ষণ অফিসের কর্মচারীর উস্কানিতে প্রায়ই মারপিট করাসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে আসছে। কয়েকবার আমাকে মারপিট করে গুরুতর জখম করেছে। এবিষয়ে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করি। যার নং- ৪৭০। সাধারণ ডায়েরিটি প্রসিকিউশন মামলা রেকর্ড হয়। যার নং- ২৭/২২।

উক্ত মামলায় হাবিবুর রহমানের পুত্র সাইফুর রহমান আটক হয়ে জেল হাজত খাটে। এতে হাবিবুর গং আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। সাইফুর রহমান জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরেই মোস্তফা মুকুলের উস্কানিতে মসজিদের মধ্যে প্রবেশ করে গত ২৪ জুলাই ২২ তারিখে সাইফুর রহমান, ফজলুর রহমান গাজীর পুত্র আফজাল হোসেন, মৃত. আব্দুল গফুর আলীর পুত্র ফজলুর রহমানসহ কয়েকজন সন্ত্রাসী আমাকে মারপিট করে গুরুতর জখম করে। সে সময় আমার ডাক চিৎকারে স্থানীয়রা আমাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এঘটনায় আমি বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করি যার নং ৪১। সাইফুর রহমানগং আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। একপর্যায়ে গত ৮ সেপ্টেম্বর ২২ তারিখে সাইফুর রহমানের নেতৃত্বে হাবিবুর রহমান, মজিদ গাজী, হাসান গাজীসহ কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে আমার উপর হামলা করে। সে সময় আমাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। একপর্যায়ে আমার হাতে লোহার রড দিয়ে আঘাত করে। এতে আমার ডান হাতের আঙ্গুলের নখ উপড়ে যায়। বুকের বাম পাশের হাড়ের ক্ষত হয়। এরপর আমাকে শ^াসরোধ করে হত্যার চেষ্টা চালায়। ভাইপো নামের পরসম্পদ লোভী সাইফুর রহমান প্রকাশ্যে হুমকি প্রদর্শন করে বলছেন, তোমাকে হত্যা করে পালিয়ে যাবো।

জেল ফাঁস কোন কিছুই হাবে না, আমার সরকারি কর্মচারী ভগ্নিপতি রয়েছে। সেই সব ম্যানেজ করবে। যে কয়টি মামলা করিস না কেন বোনাই ফাইনাল করিয়ে দেবে। যতবার মামলা করবি। ততবার মারপিট করবো। সুযোগ পেলেই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। তিনি আরো বলেন আমার সন্তানরা বাইরে থেকে লেখাপড়া করে। ফলে স্ত্রী ও নয় বছরের শিশু কন্যাকে নিয়ে আমি বাড়িতে থাকার সুযোগে তারা সম্পত্তি অবৈধভাবে দখল করতে কিছুদিন পর পর আমাকে মারপিট করে। আমি অসহায় নিরিহ প্রকৃতি অন্যদিকে সাইফুর রহমানগং দুর্ধর্ষ প্রকৃতির।

সাইফুর রহমান যে কোন সময় আমাকে হত্যা করতে পারে। আমি বর্তমানে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভ‚গছি। তিনি সাইফুর রহমানসহ তার ভগ্নিপতির ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে বিদ্যালয়ের অফিসে আগুন: পুড়ে গেছে কম্পিউটার, শিক্ষা উপকরণ ও নথিপত্র

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল