বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পরিচালনা পর্ষদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার আদালতের কতিপয় আইনজীবীর মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পরিচালনা পর্ষদের আহবায়ক ও জিপি শম্ভুনাথ সিংহ’র কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইনজীবী সমিতির পরিচালনা পর্ষদের কোষাধাক্ষ এড. শাহনাজ পারভীন মিলি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষে কতিপয় আইনজীবী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে মানববন্ধন করেছেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আওয়ামীলীগের একটি সহযোগী সংগঠন তবে কতিপয় বিএনপি ও জামায়াত পন্থি আইনজীবীদের নিয়ে ওই মানববন্ধনটি করা হয়েছে। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কতিপয় বিপদগামী আইনজীবী ও সাতক্ষীরা বারের সদস্য তালিকা বহির্ভূত আইনজীবী শাহ আলমের নেতৃত্বে সাইদুর রহমান জিকো, সাহেদুজ্জামান সাহেদ, আজহারুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ পলাশ এবং তাদের অনুগত কুল্যা ইউনিয়ন বিএনপির সেক্রেটারী এড. খোরশেদ আলম ডালিম, জাতয়িতাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরার সদস্য এড. সালাউদ্দীন, এড. সাইদুর রহমান সাঈদ, জামায়াত সদস্য এড. শামীম, শেখ মাহমুদুল হাসান জিকো সহ ১৫/১৭ জন আইনজীবী মানববন্ধনে মিথ্যা, অশোভন ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করেছেন। তারা আইনজীবী সমিতির পরিচালনা পর্ষদের আহবায়ক ও জিপি শম্ভুনাথ সিংহসহ পরিচালনা পর্ষদের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন। বর্তমান ৫ সদস্য বিশিষ্ঠ পরিচালনা পর্ষদ পূর্বের সকল ইতিহাস ভেঙে আইনজীবী সমিতিতে অনেক উল্লেখযোগ্য কর্মকান্ড সম্পন্ন করেছে। যেটি স্বরণীয় হয়ে থাকবে।
তিনি আরো বলেন, অর্থ আত্মসাৎকে কেন্দ্র করে সাতক্ষীরা আইনজীবী সমিতি থেকে এড. শাহ আলমের সদস্য পদ বাতিল করে বাংলাদেশ বার কাউন্সিলে রিপোর্ট প্রদান করা হয়েছে। শাহ আলমসহ কতিপয় আইনজীবীর বিরুদ্ধে সাতক্ষীরা আদালতসহ মহামান্য হাইকোর্টে রিট পিটিশন ৬৫১/২৪ দায়ের করা হয়েছে। ফলে সাতক্ষীরা বারের নির্বাচনসহ অন্যান্য বিষয়ে অভিযোগ নিস্পত্তির বিষয়টি মাহামান্য হাইকোর্টের নির্দেশে বাংলাদেশ বার কাউন্সিলের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। ফলে নির্বাচন বা অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি পরিচালনা কমিটির নেই। তবুও শাহ আলমসহ কতিপয় আইনজীবী সমিতিকে বেআইনীভাবে দখল করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং আইনজীবী সমিতির ভাবমূর্তি ক্ষুন্ন করছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণসহ যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পরিচালনা পর্ষদেও সদস্য শেখ নিজাম উদ্দীন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন