সোমবার, জুন ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী কলোরোয়ার আমানুল্লাহ

বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র গ্রহন শেষে জমাদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
দু’টি পদে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিপরীতে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মে) বিকাল ৪টায় নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমাদান প্রক্রিয়া সম্পন্ন হয়।

এই নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তা সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সভাপতি পদে কলারোয়ার মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমানুল্যাহ ও শ্যামনগর উপজেলার নাকিলা পাইলাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সাধারণ সম্পাদক পদে সাতক্ষীরা সদর উপজেলার নবারুল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজীর বিপরীতে মনোনয়ন পত্র দাখিল করেছেন কালীগঞ্জ উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম মিজানুর রহমান।

আগামী ১১ জুন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির কার্যালয়ে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

নির্বাচন পরিচালনার দায়িত্বে প্রধান নির্বাচন কমিশনার সমিতির বিদায়ী কমিটির সভাপতি অবসপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, নির্বাচন কমিশনার ওই কমিটির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দ মোহন হালদার, নির্বাচন কমিশনার সমিতির সদস্য শেখ মাগফুর রহমান, সমন্বয়কারী অবসরপ্রাপ্ত শিক্ষক সুখেন্দ্র কুমার নাথ।

নির্বাচনে সভাপতি পদে প্রধান শিক্ষক আমানুল্যাহ আমানের মনোনয়ন পত্র জমা প্রদানকালে উপস্থিত ছিলেন কলারোয়ার উপজেলার ডেলিগেট প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রার্থীর সমর্থক প্রধান শিক্ষক রুহুল আমিন, ডেলিগেট সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, সহকারী শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, সহকারী শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সাতক্ষীরা সদরের ডেলিগেট প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম, প্রধান শিক্ষক হাসানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আল কালাম আবু অহিদ, সহকারী শিক্ষক মো. আব্দুল্যা, নজিবুল ইসলাম, সিরাজুল ইসলাম, সমার্থক প্রধান শিক্ষক আ.জব্বার, প্রধান শিক্ষক এজাজউদ্দীন, সহকারী শিক্ষক তবিবুর রহমানসহ শিক্ষক প্রতিনিধিগণ।

সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে ৪১টি পদের বিপরীতে মাত্র দু’টি পদে প্রতিদ্বন্দীতামূলক ভোট অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

তফসিল অনুযায়ী আগামী ২৮ মে মনোনয়ন পত্র বাছাই, ২৯ মে মনোনয়ন পত্র প্রত্যাহার ও ১১ জুন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

জেলা কমিটি গঠনে সাতক্ষীরা জেলার ৭ উপজেলা থেকে শিক্ষক অনুপাতে নির্বাচিত ৪১ জন ডেলিগেট ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা