শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে ব্রহ্মরাজপুর সাকলা গেটে পানি নিষ্কাশন

সাতক্ষীরা পৌর এলাকা ও সদরে ভারি বর্ষণে প্লাবিত এলাকার জলাবদ্ধতা দুর করতে ব্রহ্মরাজপুর ইউনিয়নের সাকলা স্লুইচ গেট দিয়ে
পাম্প মেশিনের মাধ্যমে পানি নিষ্কাশনের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (০৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের সাকলা স্লুইচ গেটে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল’র মাধ্যমে পানি
নিষ্কাশনের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় তিনি বলেন,‘সাতক্ষীরার প্রধান সমস্যা জলাবদ্ধতা। অপরিকল্পিত মৎস্য ঘের ও অপরিকল্পিত গৃহ নির্মাণ জলাবদ্ধতার প্রধান কারণ। ক্যানেল করে বা ড্রেণ করে এ পানি নিষ্কাশন সম্ভব নয়। ভারী বর্ষণে প্লাবিত এলাকার চেয়ে নদীর উচ্চতা আরো উপরে। মেশিন দিয়ে তিনদিন পানি নিষ্কাশন করার পর যদি একদিন আধা ঘন্টা ভারী বর্ষণ হয় আগের চেয়ে পানি বেশি বৃদ্ধি পাচ্ছে। নিচু এলাকার পানি কিভাবে উচু নদীতে যাবে। যারা পানি নিষ্কাশনের দাবীতে আন্দোলন করছে তারা সরেজমিনে গিয়ে অবস্থাটা দেখে আসলেই বুঝবে। জলাবদ্ধতা দুরীকরণে নদী
খননের বিকল্প নেই। ইছামতি, মরিচ্চাপ ও বেতনাসহ সাতক্ষীরার কয়েকটি নদী পুনখনন করতে হবে। সাতক্ষীরার জন্য জননেত্রী শেখ হাসিনার দেওয়া প্রকল্প বাস্তবায়ন হলেই সাতক্ষীরার জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ।’

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলাম,
সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, কাজী শওকত হোসেন ময়না, পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, মো.মশিউর রহমান বাবু, আশরাফুল করিম ধনি, পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা,
কামরুজ্জামান রাসেল, এস.এম আবুল কালাম, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, ব্রহ্মরাজপুর ইউনিয়নের ইউপি সদস্য মতিয়ার রহমান প্রমুখ।

৪টি ইলেকট্রিক পাম্পের মাধমে পানি নিষ্কাষনের
উদ্বোধন করা হয়। আগামী দুই একদিনের মধ্যে আরো ৪টি পাম্প সংযোজন করা হবে।

এসময় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সাতক্ষীরায় পরমেশ্বরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার

সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী রইচপুর ব্রিজের দুই পাশে দীর্ঘদিনের বেহালবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক
  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি
  • সাতক্ষীরায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা
  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি