শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ উদ্বোধন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে জরুরী বিভাগ উদ্বোধন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ চালু হওয়ার মধ্য দিয়ে সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের দাবী আজ পূরণ হল। সাতক্ষীরার সুনাম ও ঐতিহ্য ধরে রাখার পাশা পাশি চিকিৎসা সেবায় ও সুনাম অর্জন করতে হবে। সারা বাংলাদেশের মধ্যে করোনা চিকিৎসা সেবায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল উন্নতমানের সব থেকে ভাল চিকিৎসা সেবা দিয়েছে। মহান আল্লাহর রহমতে এ জেলায় করোনায় মৃতের হার সব চেয়ে কম। চিকিৎসা সেবায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা চিকিৎসা সেবায় অনেক আন্তরিক। স্বাস্থ্য বিভাগের ডিজির সাথে আমি কথা বলেছি। তিনি নতুন করে ৫জন ডাক্তার পাঠিয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য। পর্যায়ক্রমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জনবল ও সকল ইকুপমেন্ট প্রদান করবেন বলে জানিয়েছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল জননেত্রী শেখ হাসিনার উপহার। এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার জন্য নেক হায়াত ও সুস্থ্যতা কামনা করেন এমপি রবি।’

জরুরী বিভাগ উদ্বোধন শেষে এমপি রবি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের বিভিন্ন ওয়ার্ড, অপারেশন থিয়েটারসহ জরুরী বিভাগের সকল সেক্টর ঘুরে ঘুরে দেখেন।

এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. কুদরত-ই খুদা, বিএমএ’র সভাপতি ডা. আজিজুর রহমান, ডা. মোখলেছুর রহমান, ডা. রুহুল কুদ্দুস, ডা. কাজী আরিফ আহমেদ, মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক সালেহা আক্তার প্রমুখ। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত