মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে সাতক্ষীরায় আলোচনা সভা

‘সকল মানুষের জীবিকা, খাদ্য এবং পুষ্টি নিরাপত্তায় ‘খাদ্য অধিকার আইন’ প্রণয়নের দাবিতে মাসব্যাপি খাদ্য অধিকার প্রচারাভিযান এর অংশ হিসাবে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) বাংলাদেশ ও প্রগতিসহ স্থানীয় উন্নয়ন সংস্থাসমূহের আয়োজনে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, খাদ্য একটি মৌলিক অধিকার। বাংলাদেশে মোটামোটিভাবে খাদ্য অধিকার নিশ্চিত আছে। দেশের কোন মানুষ না খেয়ে থাকেনা। এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গ কিলোমিটার ভূখণ্ডে আমরা প্রায় আঠারো কোটি মানুষ বসবাস করি। এই ছোট্ট ভূখণ্ডে এতোগুলো মানুষের বসবাস সত্ত্বেও আল্লাহর অশেষ রহমতে আমাদের দেশে কোন মানুষ না খেয়ে থাকেনা। তিনি আরও বলেন, সাতক্ষীরার মাটি অত্যন্ত উর্বর। যেকোন জায়গায় যেকোন বীজ ফেলে দিলে তা উৎপাদন হয়। সাতক্ষীরা কোন দিক থেকে পিছিয়ে নেই। ধান, মাছ, মাংস উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ।’

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, ‘স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব দত্ত, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. বদরুজ্জামান প্রমুখ।

প্রসঙ্গত, ক্ষুধামুক্ত পৃথিবী গড়ে তোলার পাশাপাশি স্থুলতা ও অপুষ্টিজনিত জটিলতার বিষয়ে বিশ^ব্যাপি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৪৫ সাল থেকে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা (এফএও) প্রতিবছর ১৬ অক্টোবর বিশ^ খাদ্য দিবস পালন করে আসছে। এই বছর বিশ^ খাদ্য দিবসের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘এৎড়,ি ঘড়ঁৎরংয, ঝঁংঃধরহ ঞড়মবঃযবৎ’ আমাদের সরকার এই বছর প্রতিপাদ্য ঠিক করেছে, ‘সবাইকে নিয়ে একসাথে বিকশিত হোন, শরীরের যত্ন নিন, সুস্থ্য থাকুন, আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন এনজিও ও সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘প্রগতি’র প্রধান নির্বাহী ও দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী।

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ