রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজামন্ডপে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি রবি

শারদীয় দুর্গাপূজা ২০২১ উপলক্ষে মহাঅষ্টমীতে সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যা থেকে সদরের নারকেলতলা কাটিয়া সার্বজনীন পূজা মন্দির, সুলতানপুর সাহা পাড়া সার্বজনীন পূজা মন্দির, রসুলপুর সার্বজনীন পূজা মন্দির, কুকরালী বারুই পাড়া সার্বজনীন পূজা মন্দিরসহ সদরের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শণ করেন দুর্গা মন্দিরে আগত ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। এসময় এমপি রবি বিভিন্ন পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ ও আগত ভক্তবৃন্দের সাথে সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন এবং কুশল বিনিময় করেন।

বসেময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোসনা আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রওশনারা রুবি, পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা সাগর, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলনৈ, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মারুফ, পৌরসভার মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, কাটিয়া পূজা মন্দিরের সভাপতি গৌর দত্ত, দীনবন্ধু মিত্র, প্রভাষক এম সুশান্ত, মনোরঞ্জন কর্মকার মন্টু, উপসহকারি কৃষি অফিসার কিরন্ময় সরকার, রসুলপুর পূজা মন্দির কমিটির সমীর কুমার বসুসহ দলীয় ও সনাতন ধর্মলম্বী গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবিতে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক সেন্টারের আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘শিক্ষা ও সমাজ উন্নয়নে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর অবদান’ শীর্ষক সেমিনার

অবিভক্ত বাংলার শিক্ষা, সমাজ ও আধ্যাত্মিক নবজাগরণের অগ্রদূত হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা
  • ৫ ডিসেম্বর সাতক্ষীরায় আসছেন ১১ দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  • সাতক্ষীরা সদর উপজেলা যুব জামায়াতের দায়িত্বশীল বৈঠক
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • সাতক্ষীরায় মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে এসপি ও ডিসির নিকট স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন
  • ব্রহ্মরাজপুরে যুবকদের মাঝে জার্সি বিতরণ করলেন মেম্বার প্রার্থী মাওলানা আনিছুর রহমান
  • হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি
  • সাতক্ষীরার কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
  • সাতক্ষীরার বল্লী ইউনিয়নে নির্বাচনী হাওয়া: আলোচনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিদারুল
  • স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে সংসার করতে চান রিপা খাতুন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ