বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোনাবাড়ীয়া সমাজ কল্যাণ সংস্থার প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে বিধবা, এতিমদের মাঝে ইফতার বিতরণ, নতুন বস্ত্র বিতরণ ও কৃষকের ঈদ আনন্দ উদযাপনের লক্ষ্যে কলারোয়ার সোনাবাড়ীয়া সমাজকল্যাণ সংস্থার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি ২০২৪) সন্ধ্যা সাড়ে ৬টায় উত্তর সোনাবাড়ীয়াস্থ সংস্থার কার্যালয় সংলগ্ন মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, সোনাবাড়ীয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ মিজানুর রহমান, ইউপি সদস্য সাদ্দাম হোসেন, উপদেষ্টা শাহাবুদ্দীন, মাওঃ ফারুক হোসেন, ওয়াজেদ আলী, আকবর মড়ল, ওসমান সরদার।

এছাড়াও উপস্থিত ছিলেন- সোনাবাড়ীয়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোঃ ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক ইমামুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুল সরদার, সহ-সভাপতি মহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান, কোষাধ্যক্ষ আল-আমিন, প্রচার সম্পাদক অহিদুজ্জামান প্রমুখ।

প্রতি বছরের ন্যায় এবারও বৃহৎ পরিসরে ঈদ পূর্ববর্তী ও পরবর্তী অনুষ্ঠানের জন্য আয়োজিত প্রস্তুতি সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়। সভা শেষে অসহায় দরিদ্র পরিবারের মাঝে দ্বিতীয় দফার শীতবস্ত্র বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”