শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইবিসিসিআই নেতৃবৃন্দের সাক্ষাৎ

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে কাজ করছে দু’দেশের সরকার। পাশাপাশি বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীদের ভূমিকা উল্লেখযোগ্য। এ ক্ষেত্রে বড় অবদান আইবিসিসিআইয়ের।

সোমবার (১৮ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলে ছিলেন আইবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, সহ সভাপতি শোয়েব চৌধুরী ও রানার গ্রুপের পরিচালক মোহাম্মদ আলী দ্বীন। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের জন্য ভিসা প্রসেসিং ও ইমিগ্রেশন ব্যবস্থা সহজতর করার অনুরোধ জানান। এছাড়া স্থল বন্দরসমূহে স্বল্প সময়ে পণ্য পরিবহন ব্যবস্থার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুদেশের বাণিজ্য বিষয়ে আইবিসিসিআই নেতৃবৃন্দের পরামর্শগুলো বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।

তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ব্যাপারেও গুরুত্বারোপ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী স্মরণ করেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্তের। মহান মুক্তিযুদ্ধে ভারতের সব রকম সহযোগিতা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

মিড ডে মিল পাবে প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৭ সাল থেকে মিড ডে মিল বাবিস্তারিত পড়ুন

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনও ফিরে আসতে পারবে না এবং ফ্যাসিবাদবিরোধীবিস্তারিত পড়ুন

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজ-খবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতাবিস্তারিত পড়ুন

  • হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী
  • কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী
  • দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী
  • বিএনপির নামে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
  • গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি
  • বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ
  • ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
  • ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ করবে বিএনপি
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী