বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১০ দিন তরমুজ না খাওয়ার পরামর্শ মন্ত্রীর

সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি বলেছেন, অসাধু ব্যবসায়ীরা তরমুজের দাম বাড়িয়ে দিল। আমরা যদি ঠিক করি, সাত দিন-১০ দিন সারাদেশে কেউ তরমুজ খাবো না, ব্যবসায়ীদের তরমুজ তো সব পচে শেষ হয়ে যাবে।

বুধবার (২০ মার্চ) দুপুরে রাজশাহীর বাগমারার উপজেলার শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখার সময় ভিন্ন এক প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী এ মন্তব্য করেন।

দীপু মনি বলেন, আমরা দাম বাড়লে আরও বেশি কিনি। আর যত বেশি কিনি অসাধু ব্যবসায়ীরা আরও বেশি দাম বাড়ায়। পৃথিবীর অন্যান্য দেশে জিনিসের দাম বাড়লে সেই জিনিস লোকে কম কেনে বা বয়কট করে।

তিনি বলেন, আমাদের দেশে যে পণ্যের দাম বাড়তে থাকে, আমরা ওটা আরও বেশি কিনে কিনে ছোটখাট মজুতদার হয়ে যাই। সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। সব মানুষের পাশেই আমাদের সরকার আছে এবং থাকবে।

মন্ত্রী আরও বলেন, কিছু ব্যবসায়ী বাজারে জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে। এ রমজান মাস সিয়াম সাধনার মাস, সংযমের মাস। সংযম তো সবার জন্যই, আপনার-আমার জন্য যেমন, সরকারের জন্য তেমন, ব্যবসায়ীদের জন্যও তাই। সংযম ব্যবসায়ীদেরই দেখাতে হবে।

তিনি বলেন, সরকার অনেক পণ্যের দাম বেঁধে দিচ্ছে, নানা কিছু করছে, সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে যেন মানুষ এ সময়ে একটু স্বস্তিতে থাকে। কিছু কিছু ব্যবসায়ী তারপরও ঝামেলা করছে। সরকার তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে। আমরা চাই আপনারা সবাই সজাগ থাকুন, সচেতন থাকুন।

সমাজকল্যাণ মন্ত্রী এই সময় গাজা ও ফিলিস্তিনে শিশু, নারী, বৃদ্ধাদের গণহত্যার নিন্দা ও হত্যাকারীদের প্রতি ঘৃণা জানান।

রাজশাহীর বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পারভীন আক্তারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বাগমারা-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, তাহেরপুর পৌরসভার মেয়র খন্দকার সায়লা পারভীন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসরিন আখতার মিতা, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এসএম জিয়া উদ্দীন টিপু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম