বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগস্ট, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

ইতালি ভ্রমণে বাংলাদেশিদের জন্য সুখবর

১০ আগস্টের পর বাংলাদেশিদের ইতালি প্রবেশ করতে আর কোন বাধা থাকছে না। ১৬টি দেশ থেকে ইতালি প্রবেশের যে নিষেধাজ্ঞা চলমান রয়েছে তা ৩১ আগস্টের পরিবর্তে কমিয়ে ১০ আগস্ট করা হয়েছে। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সিভিল এভিয়েশন অথরিটি (এনাক) ৩১ আগস্ট পর্যন্ত বাংলাদেশসহ ১৬টি দেশ থেকে ইতালির উদ্দেশে ফ্লাই করতে যে নিষেধাজ্ঞা সংক্রান্ত নোটিশ দিয়েছিল রোববার (২ আগস্ট) সেটি আবার নতুন করে ইস্যু করা হয়। নতুন নোটিশে চলমান নিষেধাজ্ঞা ৩১ আগস্টেরবিস্তারিত পড়ুন

ইটনায় নৌকাডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের হাওর-অধ্যুষিত উপজেলা ইটনায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩আগস্ট (সোমবার) সকালে উপজেলার ধনু নদ থেকে মরদেহগুলো স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। যাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে, তাঁরা হলেন উপজেলার মাগুরী গ্রামের মো. মোখলেছ মিয়ার নববিবাহিত স্ত্রী সুমাইয়া আক্তার (১৮), বরজু মিয়ার মেয়ে হীরামণি (৫) এবং নৌকার মাঝি হাসান আলী (৬৫)। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের মাগুরী এলাকায় ধনু নদে এ নৌকাডুবির ঘটনাবিস্তারিত পড়ুন

ধামরাইয়ে বাস–পিকআপের সংঘর্ষে নিহত ৩

ঢাকার ধামরাইয়ে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালকসহ তিনজন নিহত হয়েছেন। ৩আগস্ট (সোমবার) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আনোয়ার হোসেন (৪৫)। গোলড়া হাইওয়ে থানার পুলিশ জানায়, ঢাকাগামী একটি পিকআপ ভ্যান ৩আগস্ট সকাল আটটার দিকে বাথুলী বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপের চালক ও পিকআপের সামনে বসেবিস্তারিত পড়ুন

বেচাবিক্রি কমে তাঁদের পিঠ এখন দেয়ালে

কোনো দিন আকাশ মেঘলা। আবার কোনো কোনো দিন বৃষ্টি। শ্রাবণের দিনগুলো এভাবেই যাচ্ছে। প্রতিবছর এমন সময় নতুন গাছ লাগতে মানুষের আগ্রহ বাড়ে। তাই নার্সারিগুলোয় গাছ আর মাটির নানা টবের বিক্রিও বাড়ে। এবার তা হচ্ছে না। শিশু একাডেমির সামনের ফুটপাতের চারা গাছ বিক্রেতা কামরুল হাসান মনমরা হয়ে দাঁড়িয়ে ছিলেন। বেচাকেনা নেই বললেই চলে। সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে তাঁর। একই অবস্থা এখানকার মৃৎ ও কুটির শিল্পসামগ্রী বিক্রেতাদেরও। লকডাউন উঠে গেলও বেচাকেনা বিশেষবিস্তারিত পড়ুন

দেবহাটায় মোটর সাইকেল ও ফেন্সিডিল ফেলে পালিয়েছে তিন মাদক ব্যবসায়ী

সাতক্ষীরার দেবহাটায় মাদক বিরোধী অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল ও ফেন্সিডিল ফেলে রেখে পালিয়ে গেছে শামিম হোসেন (২৮) এবং কালাম হোসেন (২৭) ও অজ্ঞাতনামা আরো একজনসহ তিন মাদক ব্যবসায়ী। এসময় পালিয়ে যাওয়া শামিম হোসেন ও কালাম হোসেনকে শনাক্ত করতে পারলেও পলাতক অজ্ঞাত অপর মাদক ব্যবসায়ীর পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ। পলাতক মাদক ব্যবসায়ী শামিম হোসেন দেবহাটার নাংলা সীমান্তের ঘোনাপাড়া গ্রামের শাহজান আলীর ছেলে এবং কালাম হোসেন একই গ্রামেরবিস্তারিত পড়ুন

কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলামের নির্বাচনী গণসংযোগ শুরু

যশোরের কেশবপুর পৌরসভার আগামী নির্বাচনকে সামনে রেখে পৌর মেয়র রফিকুল ইসলামের গণসংযোগ শুরু করেছেন। সোমবার সকালে তিনি পৌরসভার হাবাসপোল এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এসময় তিনি হাবাসপোল এলাকায় মানুষের সাথে কয়েকটি স্পটে কথা বলেন। পৌরসভার ব্যাপক উন্নয়ন কর্মকান্ডকে তুলে ধরে তিনি বাকী উন্নয়ন কর্মকান্ডকে পর্যায় ক্রমে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন। অপরদিকে রবিবার সকালে কেশবপুরের নান্দনিক পৌরসভার মেয়র রফিকুল ইসলাম পৌরসভার পাইকরি কাঁচাবাজার ও পাইকরি মাছবাজার-সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় শ্রমিকদের মাঝে মাংস বিতরণ ইলেকট্রিশিয়ান ইউনিয়নের

বান্দার সঙ্গে মহান আল্লাহর ভালোবাসার অনন্য নিদর্শন কুরবানি। এ কুরবানি ধনী-গরিবের মাঝে সেতু বন্ধনের অন্যতম মাধ্যমও। আল্লাহর সন্তুষ্টি লাভের যে পশু কুরবানি করা হয় তা থেকে কিছু অংশ সমাজের গরিব-দুঃখীর মাঝে বিতরণ করা একটা ইবাদত। এবার মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মানুষের মাঝে বিগত বছরের তুলনায় কুরবানি ও উৎসব নিয়ে উৎসাহ-উদ্দীপনা কম পরিলক্ষিত হলেও গরিবদের মাঝে কুরবানির মাংস বিতরণের এ কার্যক্রম অব্যাহত রাখতে পিছিয়ে নেই কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়ন। তারই ধারাবাহিকতায় শনিবার (১বিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর নামে পশু কোরবানি দিলেন কলারোয়া আ’লীগের সভাপতি স্বপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্দেশ্যে পশু কোরবানি দেয়া হয়েছে। প্রতি বছরের ন্যায় কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন’র আয়োজনে ওই পশু (ছাগল) কোরবানি দেয়া হয়। রোববার (২আগষ্ট) সকালে উপজেলা আ’লীগ কার্যালয় সংলগ্ন এলাকায় পশু (ছাগল) কোরবানির মাংস (গোস্ত) গরীব, দুস্থ ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা যুগ্ম সাধারন সম্পাদক ও পৌরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গরুর চামড়া ২০০ টাকা, ছাগলের চামড়া কিনছেন না কেউ

কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করে দেওয়া হলেও সাতক্ষীরার সব উপজেলাতে চামড়ার দামে ধস নেমেছে। বিক্রেতা ও মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ চামড়া ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে কোরবানির পশুর চামড়ার দামে এই বিপর্যয় হয়েছে। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কলারোয়া পৌরসভার অধিকাংশ এলাকার চামড়ার অস্থায়ী বাজারে গিয়ে দেখা যায়, ছোট গরুর চামড়া ১০০ থেকে ১৫০ টাকা, মাঝারি আকারের প্রতিটি চামড়া ১৫০ থেকে ২০০ টাকা এবং বড় চামড়া ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবেবিস্তারিত পড়ুন

তালায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৭জন আহত

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তালায় একই পরিবারের ৭ জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের ভাড়াটিয়া গুন্ডারা। আহতদের মধ্যে গুরুতর ৪জনকে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নেহালপুর গ্রামের শেখ আতিয়ার রহমান জানান, প্রতিবেশী জাকির শেখ এর সহিত দীর্ঘদিন যাবৎ জমি-জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল, এবিষয়ে জালালপুর ইউনিয়ন পরিষদে আগামী শনিবার সালিশ ছিল। কিন্তু তার পূর্বেই রোববার সকালে জাকিরের ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী দিয়ে ঐ জমি দখল করতে যায়। এ সময় আমাদের বাড়ীর লোকজনবিস্তারিত পড়ুন