শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অসহায় শ্রমিকদের মাঝে মাংস বিতরণ ইলেকট্রিশিয়ান ইউনিয়নের

বান্দার সঙ্গে মহান আল্লাহর ভালোবাসার অনন্য নিদর্শন কুরবানি। এ কুরবানি ধনী-গরিবের মাঝে সেতু বন্ধনের অন্যতম মাধ্যমও। আল্লাহর সন্তুষ্টি লাভের যে পশু কুরবানি করা হয় তা থেকে কিছু অংশ সমাজের গরিব-দুঃখীর মাঝে বিতরণ করা একটা ইবাদত। এবার মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মানুষের মাঝে বিগত বছরের তুলনায় কুরবানি ও উৎসব নিয়ে উৎসাহ-উদ্দীপনা কম পরিলক্ষিত হলেও গরিবদের মাঝে কুরবানির মাংস বিতরণের এ কার্যক্রম অব্যাহত রাখতে পিছিয়ে নেই কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়ন।

তারই ধারাবাহিকতায় শনিবার (১ আগস্ট) ঈদের দিনে আসর বাদ কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়নের অফিসে অসহায় গরীব ইলেকট্রিশিয়ান শ্রমিকদের মাঝে কুরবানীর গোশত বিতরণ অনুষ্ঠিত হয়।

কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়নের আয়োজনে সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম লিটন এর পরিচালনায় মাংস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের উপদেষ্টা কলারোয়া রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান ফারুকী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের উপদেষ্টা কাজী মশিউল আজম তুহিন, সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ,সদস্য মোবারক হোসাইন, শেখ কবিরুল ইসলাম, গোলাম কিবরিয়া জুয়েল, সাইফুল ইসলাম বাবলু, ওলিউর রহমান, আকরাম আলি, বেল্লাল হোসেন, আনারুল ইসলাম, আব্দুর রহিম, বাবর আলী, রাজু আহম্মেদ, ইয়াছিন হোসেন, নুর ইসলাম প্রমুখ।

এর আগে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ৩০ টা পরিবারকে পোলাও’র চাউল, সিমাই, লাচ্চা ও চিনি ইলেকট্রিশিয়ান শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ