কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলামের নির্বাচনী গণসংযোগ শুরু


যশোরের কেশবপুর পৌরসভার আগামী নির্বাচনকে সামনে রেখে পৌর মেয়র রফিকুল ইসলামের গণসংযোগ শুরু করেছেন। সোমবার সকালে তিনি পৌরসভার হাবাসপোল এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
এসময় তিনি হাবাসপোল এলাকায় মানুষের সাথে কয়েকটি স্পটে কথা বলেন। পৌরসভার ব্যাপক উন্নয়ন কর্মকান্ডকে তুলে ধরে তিনি বাকী উন্নয়ন কর্মকান্ডকে পর্যায় ক্রমে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।
অপরদিকে রবিবার সকালে কেশবপুরের নান্দনিক পৌরসভার মেয়র রফিকুল ইসলাম পৌরসভার পাইকরি কাঁচাবাজার ও পাইকরি মাছবাজার-সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন এবং ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। পাইকরি কাঁচাবাজারে গণসংযোগকলে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূরুল ইসলাম খান, পৌর আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন, কাঁচাবাজার কমিটির সভাপতি ও সম্পাদক এবং পাইকরি মাছবাজারে গণসংযোগকালে পৌর আওয়ামী লীগনেতা রবিউল ইসলাম ও মাছবাজারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় পৌর মেয়র রফিকুল ইসলাম উপস্থিত সকালের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য রফিকুল ইসলাম পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে পৌরসভার ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি পৌরবাসীর সেবা করে চলেছেন এবং প্রতিদিন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন
যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন


