শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় মোটর সাইকেল ও ফেন্সিডিল ফেলে পালিয়েছে তিন মাদক ব্যবসায়ী

সাতক্ষীরার দেবহাটায় মাদক বিরোধী অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল ও ফেন্সিডিল ফেলে রেখে পালিয়ে গেছে শামিম হোসেন (২৮) এবং কালাম হোসেন (২৭) ও অজ্ঞাতনামা আরো একজনসহ তিন মাদক ব্যবসায়ী।

এসময় পালিয়ে যাওয়া শামিম হোসেন ও কালাম হোসেনকে শনাক্ত করতে পারলেও পলাতক অজ্ঞাত অপর মাদক ব্যবসায়ীর পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ। পলাতক মাদক ব্যবসায়ী শামিম হোসেন দেবহাটার নাংলা সীমান্তের ঘোনাপাড়া গ্রামের শাহজান আলীর ছেলে এবং কালাম হোসেন একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

শুক্রবার দুপুর একটার দিকে উপজেলার নওয়াপাড়ার বিলপাড়া এলাকায় এঘটনা ঘটে।
দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী জানান, পবিত্র ঈদুল আযহার দিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন যে দেবহাটার নওয়াপাড়ার বিলপাড়া এলাকায় একটি ব্লু রংয়ের মোটর টিভিএস মেট্রো প্লাস সাইকেলযোগে তিন মাদক ব্যবসায়ী ফেন্সিডিল আনায়ন করছে। এসময় তিনিসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হয়ে অভিযান পারিচালনা করেন। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মাদক ব্যবসায়ীরা মোটর সাইকেলটি ফেলে রেখে পালিয়ে যায়।

এসময় সেখানে উপস্থিত ইউপি সদস্যসহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে মোটর সাইকেলের সিটকভারের নিচ থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেলটি জব্দ করেন। এক পর্যায়ে উপস্থিত ইউপি সদস্যসহ স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে পলাতক তিন মাদক ব্যবসায়ীর মধ্য থেকে শামিম হোসেন ও কালাম হোসেনের পরিচয় শনাক্ত করে পুলিশ। এঘটনায় ওই মাদক ব্যবসায়ী শামিম হোসেন, কালাম হোসেন ও অজ্ঞাতনামা একজনকে পলাতক আসামী করে দেবহাটা থানায় মামলা দায়ের করা হয়েছে।
সুত্র পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়