বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগস্ট, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কলারোয়ায় কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে এক যুবকে পিটিয়ে আহত

কলারোয়ায় পবিত্র ঈদুল আজহা’র কোরবানির মাংস বন্টনকে কেন্দ্র করে এক যুবকের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের পাচপোতা উত্তর পাড়া মসজিদ এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। আহত ঐ যুবকের নাম আব্দুল মোমিন ও স্থানীয় পাচপোতা গ্রামের বাসিন্দা সুরত আলীর পুত্র। তিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট স্থানীয় পাচপোতা উত্তর পাড়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আবারো নতুন করে একজন করোনায় আক্রান্ত

কলারোয়ায় নতুন করে আবারও এক ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭০ জন। তবে ইতিমধ্যে ৪৬ জনকে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে। করোনামুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন আরো কয়েকজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রবিবার (২আগষ্ট) নতুন করে আক্রান্ত ব্যক্তি হলেন, কলারোয়া পৌরসদরের হাসপাতাল রোড সংলগ্ন এলাকায় চাকুরির সূত্রে বসবাসরত বি,কে সমাদ্দার (৫৫)। নতুন করে করোনায় আক্রান্ত ব্যক্তির বাড়িতে রবিবার লক ডাউন করা হয়েছে বলে কলারোয়া থানারবিস্তারিত পড়ুন

করোনায় সাধারণ মানুষকে নিরাপদ রাখতে কাজ করছে যশোর সেনানিবাস

করোনার আতঙ্ক কাটিয়ে সাধারণ মানুষকে নিরাপদ রাখতে নিজেদের জীবন উৎস্বর্গ করার মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাসদস্যরা। এরই ধারাবাহিকতায় করোনা মোকাবেলায় সরকারের নেওয়া পদক্ষেপসমূহ বেগবান এবং কার্যকরী করার লক্ষ্যে সেনাসদস্যরা জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে যশোর সেনানিবাসের তত্ত্বাবধানে দায়িত্বপূর্ণ ১০টি জেলায় মেডিক্যাল ক্যাম্প স্থাপনের মাধ্যমে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে করোনাকালীন সময়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন সেনা সদস্যরা। এছাড়াবিস্তারিত পড়ুন

নড়াইলে বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে এমপি মাশরাফীর মতবিনিময়!!

প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান হিসেবে নড়াইলকে গড়ে তোলার অঙ্গিকার নিয়ে “ভিন্নমত ভিন্নপথ, সবাই মিলে এক হাত” স্লোগানকে ধারণ করে নড়াইলের প্রায় ৪০ টি পেশায় নিয়োজিত পেশাজীবিদের সাথে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার সরাসরি প্রশ্নোত্তর ও উত্তর প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে মাননীয় সাংসদ সকলের প্রশ্ন শোনেন ও সরাসরি প্রশ্নের উত্তর দেন। এমন অনুষ্ঠান আয়োজনের কারণ উল্লেখ করে শুভেচ্ছা বক্তব্যেবিস্তারিত পড়ুন

কলারোয়া ইলেকট্রিশিয়ান ইউনিয়নের আয়োজনে অসহায় শ্রমিকদের মাঝে মাংশ বিতরন

কলারোয়া উপজেলা ইলেকট্রিশয়ান ইউনিয়নের আয়োজনে অসহায় শ্রমিকদের মাঝে কোরবানীর মাংস বিতরন করা হয়েছে। শনিবার ০১ আগষ্ট (ঈদের দিন) আসর বাদ কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়নের অফিসে অসহায় গরীব ইলেকট্রিশিয়ান শ্রমিকদের মাঝে এই গোশত বিতরণ অনুষ্ঠিত হয়। বান্দার সঙ্গে মহান আল্লাহর ভালোবাসার অনন্য নিদর্শন কুরবানি। এ কুরবানি ধনী-গরিবের মাঝে সেতু বন্ধনের অন্যতম মাধ্যমও। আল্লাহর সন্তুষ্টি লাভের যে পশু কুরবানি করা হয় তা থেকে কিছু অংশ সমাজের গরিব-দুঃখীর মাঝে বিতরণ করা একটা ইবাদত।এবার মহামারিবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটায় বাস ও মটরসাইকেল সংঘর্ষে আহত – ৩

পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মটরসাইকেল আরাহী গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। আহতরা হল থানার নগরঘাটা গ্রামের রফিকুল শেখের ছেলে রায়হান শেখ (২৪), একই এলাকার আমিরুল শেখের ছেলে ইমরান হোসেন (১৮) ও আবুল হোসেন মোড়লের ছেলে নাইম হোসেন(১৫)। প্রত্যক্ষদর্শী ও পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, রবিবার (২ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে ৩ জন মটর সাইকেল যোগে ঈদে ঘুরাঘুরির জন্য কেশবপুরে উদ্দেশ্যে যাচ্ছিল। এরপর তারা পথিমধ্যেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

কলারোয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। পৌরসভা ও ১২টি ইউনিয়নের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলা পরিষদ কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়, সকাল সাড়ে ৭টায় থানা জামে মসজিদ, উপজেলা জামে মসজিদ, বাসস্ট্যান্ড মসজিদ, শ্রীপতিপুর ধাবকপাড়া ঈদগাহ ৮টায় তুলসীডাঙ্গা জামে মসজিদ, খাসপুর ঈদগাহ, আলাইপুর খানপাড়া ঈদগাহ, কুশোডাঙ্গা ঈদগাহ, কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদে সাড়ে ৮টায়, দমদম ঈদগাহে সাড়ে ৮টায়,বিস্তারিত পড়ুন

চেলসিকে হারিয়ে এফএ কাপ শিরোপা আর্সেনালের

শুরুতে এগিয়ে গেলেও শেষটা সুন্দর হয়নি চেলসির। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয়ের আনন্দে ডানা মেলেছে আর্সেনাল। এফএ কাপের সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডটাকে নিয়ে গেছে আরেকটু উঁচুতে। লন্ডনের দর্শকশূন্য ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার ফাইনালে দশজনের চেলসিকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। সেমি-ফাইনালের পর ফাইনালেও জোড়া গোল করেছেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। চেলসির একমাত্র গোলদাতা ক্রিস্টিয়ান পুলিসিচ। প্রতিযোগিতায় আর্সেনালের এটি চতুর্দশ শিরোপা। ২০১৬-১৭ মৌসুমেও চেলসিকে একই ব্যবধানে হারিয়ে নিজেদের ত্রয়োদশ শিরোপা জিতেছিল দলটি। ১৮৭১ সাল থেকে হয়ে আসাবিস্তারিত পড়ুন

করোনাভাইরাস: লাতিন আমেরিকায় মৃত্যু ছাড়াল ২ লাখ

মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে কেবল লাতিন আমেরিকার দেশগুলোতেই ২ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ব্রাজিলই ৯৩ হাজার পাঁচশ’র বেশি মৃত্যু দেখেছে বলে জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়। মেক্সিকোতে কোভিড-১৯ এ মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৪৭২ জনের; পেরুতে এ সংখ্যা ১৯ হাজার ছাড়িয়ে গেছে। চিলিতেও সাড়ে ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ব্রাজিল ও মেক্সিকোতে করোনাভাইরাসে মৃত্যুর পরিমাণ ওই অঞ্চলের মোট মৃত্যুর প্রায় ৭০ ভাগ বলে বার্তা সংস্থা রয়টার্সেরবিস্তারিত পড়ুন

এবার ঈদের পর ‘অন্যরকম’ ঢাকা

করোনাভাইরাসের মহামারীর মধ্যে রাজধানীবাসী অনেকেই এবার গ্রামমুখী হননি, ফলে ‘ঈদ মানে ফাঁকা ঢাকা’- এটা এবার বলা যাবে না। ঈদের পরদিন রোববার সকাল থেকেই ঢাকার রাস্তায় বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, অটোরিকশা চলতে দেখা গেছে। কোরবানির দ্বিতীয় দিনে বিভিন্ন স্থানে অনেকে পশুও জবাই করেছেন। রামুপরা, বাড্ডা, বেইলি রোড, হেয়ার রোড, সার্কিট হাউজ রোড, ইস্কাটন গার্ডেন সড়ক, মগবাজার, কাকলাইল, বিজয়নগর, শাহবাগ, নয়া পল্টন, ফকিরাপুল এলাকা ঘুরে দেখা গেছে, এবারের ঈদের পরের দিনের চিত্র কিছুটাবিস্তারিত পড়ুন