বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া ইলেকট্রিশিয়ান ইউনিয়নের আয়োজনে অসহায় শ্রমিকদের মাঝে মাংশ বিতরন

কলারোয়া উপজেলা ইলেকট্রিশয়ান ইউনিয়নের আয়োজনে অসহায় শ্রমিকদের মাঝে কোরবানীর মাংস বিতরন করা হয়েছে।
শনিবার ০১ আগষ্ট (ঈদের দিন) আসর বাদ কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়নের অফিসে অসহায় গরীব ইলেকট্রিশিয়ান শ্রমিকদের মাঝে এই গোশত বিতরণ অনুষ্ঠিত হয়।

বান্দার সঙ্গে মহান আল্লাহর ভালোবাসার অনন্য নিদর্শন কুরবানি। এ কুরবানি ধনী-গরিবের মাঝে সেতু বন্ধনের অন্যতম মাধ্যমও। আল্লাহর সন্তুষ্টি লাভের যে পশু কুরবানি করা হয় তা থেকে কিছু অংশ সমাজের গরিব-দুঃখীর মাঝে বিতরণ করা একটা ইবাদত।এবার মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মানুষের মাঝে বিগত বছরের তুলনায় কুরবানি ও উৎসব নিয়ে উৎসাহ-উদ্দীপনা কম পরিলক্ষিত হলেও গরিবদের মাঝে কুরবানির গোশ্ত বিতরণের এ কার্যক্রম অব্যাহত রাখতে পিছিয়ে নেই কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়ন।

কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়নের আয়োজনে সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম লিটন এর পরিচালনায় গোশত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের উপদেষ্টা কলারোয়া রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান ফারুকী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের উপদেষ্টা কাজী মশিউল আজম তুহিন, সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ,সদস্য মোবারক হোসাইন, শেখ কবিরুল ইসলাম, গোলাম কিবরিয়া জুয়েল,সাইফুল ইসলাম বাবলু,ওলিউর রহমান,আকরাম আলি,বেল্লাল হোসেন,আনারুল ইসলাম,আব্দুর রহিম,বাবর আলী,রাজু আহম্মেদ,ইয়াছিন হোসেন,নুর ইসলাম প্রমুখ।

এর আগে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ৩০ টা পরিবারকে পোলাও এর চাউল,সিমাই, লাচ্চা ও চিনি ইলেকট্রিশিয়ান শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা