বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আবারো নতুন করে একজন করোনায় আক্রান্ত

কলারোয়ায় নতুন করে আবারও এক ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭০ জন। তবে ইতিমধ্যে ৪৬ জনকে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে। করোনামুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন আরো কয়েকজন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রবিবার (২আগষ্ট) নতুন করে আক্রান্ত ব্যক্তি হলেন, কলারোয়া পৌরসদরের হাসপাতাল রোড সংলগ্ন এলাকায় চাকুরির সূত্রে বসবাসরত বি,কে সমাদ্দার (৫৫)।

নতুন করে করোনায় আক্রান্ত ব্যক্তির বাড়িতে রবিবার লক ডাউন করা হয়েছে বলে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস (ওসি) জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) চিকিৎসক জিয়াউর রহমান বলেন, নতুন ১ ব্যক্তিসহ গত শুক্রবার(৩১জুলাই) আরও ৪ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ায় মোট ৭০ জনের মধ্যে ৪৬ জন করোনামুক্ত হয়েছেন। আর পূর্বেই করোনায় আক্রান্ত ২ ব্যক্তি মৃত্যবরণ করায় বর্তমানে উপজেলায় করোনা পজিটিভ শনাক্ত ২২ জন বিভিন্নভাবে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ।

তিনি রবিবার (২ আগষ্ট) নতুন ০১ ব্যক্তিসহ ৩১ জুুলাই শুক্রবার ৪ ব্যক্তি করোনা পজিটিভ শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, এদিন পর্যন্ত ৬৪৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠালে ইতোমধ্যে ৬২২ জনের ল্যাব থেকে রিপোর্ট এসেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!