ডিসেম্বর, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
এইচএসসির ফলাফল কবে, জানা যাবে মঙ্গলবার

২০১৯-২০ এইচএসসি ও সমমানের ফলাফল কবে প্রকাশিত হবে এ বিষয়ে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) গণমাধ্যমে কথা বলবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফলাফলের বিষয় ছাড়াও তিনি শিক্ষাপ্রতিষ্ঠান সচল করা, বই উৎসবসহ শিক্ষাসংক্রান্ত সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলবেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। তিনি জানান, চলতি মাসের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশবিস্তারিত পড়ুন
পৌরসভা নির্বাচনে বিদ্রোহীদের বহিষ্কার করবে আওয়ামী লীগ

পৌরসভা নির্বাচনে বিদ্রোহীদের নিয়ে হার্ড লাইনে যাচ্ছে আওয়ামী লীগ। দলের পদ-পদবীতে থেকে নৌকার বিরুদ্ধেই যারা ‘স্বতন্ত্র’ প্রার্থীর নামে বিদ্রোহী হবে তাদেরকেই দল থেকে সারাজীবনের জন্য বহিষ্কার করা হবে। তার আগে ‘বিদ্রোহীকে বুঝিয়ে বসানো’র চেষ্টা করবে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা। এতে কাজ না হলেও এ্যাকশনে যাবে ক্ষমতাসীন দলটি। বিগত স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহীদের সাধারণ ক্ষমা করা হলেও এখন সেই সুযোগ থাকছে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার গণভবনে আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নড়াইলে সড়ক দুর্ঘটনায় সোহেল রানা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নড়াইল-কালনা সড়কের নাকসী মাদরাসা এলাকায় এই দুর্ঘটনায় ঘটে। নিহত সোহেল রানা নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ফরিদ শেখের ছেলে। তিনি নড়াইলের রূপগঞ্জ বাজারে ‘সোহাগ স্টিল’ নামে একটি দোকানে বাক্স তৈরির কাজ করতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার কাজ শেষে রাত দশটার দিকে মোটরসাইকেলে তিনি বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইল-কালনা সড়কের নাকসী মাদরাসা এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা মাটিবাহীবিস্তারিত পড়ুন
কলারোয়াসহ তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী চূড়ান্ত করা হয়। শনিবার (২৬ ডিসেম্বর) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১বিস্তারিত পড়ুন
সুন্দর সমাজ গড়তে মাদক নির্মূল করার বিকল্প নেই: ডিআইজি ড. মহিদ উদ্দীন

খুলনা রেঞ্জ ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দীন (বিপিএম বার) বলেছেন, ‘আইনের পাশাপাশি সামাজিক ও ধমীয় অনুভূতির মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়তে হবে। একজন মাদকসেবী পরিবার ও দেশের জন্য ক্ষতিকর। আগামীর সুন্দর সমাজ গড়তে মাদক নির্মূল করার বিকল্প নেই। তাই সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।’ তিনি আজ শনিবার বিকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মাদক বিরোধী র্যালী ও লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবিস্তারিত পড়ুন
আনন্দ মিছিল
কলারোয়া পৌরসভা নির্বাচনে আ.লীগের নৌকার মনোনয়ন পেলেন বুলবুল

আগামি কলারোয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেলেন প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী চূড়ান্ত করা হয়। শনিবার (২৬ ডিসেম্বর) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘোষিত প্রার্থী তালিকায় সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার প্রতিবাদে প্রধান শিক্ষকের সংবাদ সন্মেলন

কলারোয়ায় ফেসবুকে নানা ধরনের অশ্লীল ছবি, ভিডিও, স্টিল ছবি ও মিথ্যা প্রোপাগান্ডা আপলোড করার অভিযোগে সংবাদ সন্মেলন করেছেন উপজেলার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুর রহিম। ফেসবুকের যিনি দিয়েছেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও দাবি জানান ওই প্রধান শিক্ষক। শনিবার সন্ধ্যায় কলারোয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন তিনি। আব্দুর রহিম হেলাতলা ইউনিয়নে ঝাপাঘাট গ্রামের মৃত মফিজুদ্দীন সরদারের পুত্র। লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক আব্দুর রহিম বলেন, ‘আমারবিস্তারিত পড়ুন
করোনা নেগেটিভ সার্টিফিকেট না থাকায় ভারত ফেরত ৩৩ যাত্রী কোয়ারান্টাইনে

বেনাপোল দিয়ে ভারত ফেরত ৩৩ জন বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর করোনা নেগেটিভ সার্টিফিকেট না থাকায় তাদেরকে কোয়ারান্টাইনে পাঠিয়েছে বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য কর্মকর্তারা। শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার সময় যশোর ২৫০ শয্যা হাসপাতালের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশনের মেডিকেল অফিসার ডাক্তার সুমন সেন। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, দেশে করোনা সংক্রমণ প্রতিরোধে এর আগে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় দেশি-বিদেশি সকলের করোনা নেগেটিভ সনদ লাগছিল। এখন দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণবিস্তারিত পড়ুন
শার্শায় বিদেশী মদসহ কলারোয়ার দুই যুবক আটক

শার্শায় বিদেশী মদসহ কলারোয়ার দুই যুবক আটক হয়েছে। যশোরের শার্শা বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ভবানীপুর এলাকা থেকে শনিবার বিকালে ৫ বোতল বিদেশী মদ ও একটি মোটরসাইকেল সহ রাজু (৩৮) ও বাপ্পি (২৭) নামে দুই যুবককে আটক করা করেছে। বাগআঁচড়া তদন্ত কেন্দ্র ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক পাচারকারীরা মটরসাইকেলযোগে মদ নিয়ে ভবানীপুর পাঁকা রাস্তা হয়ে যশোরের দিকে যাচ্ছে।- এমন সংবাদে তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানেবিস্তারিত পড়ুন
শার্শায় ফেনসিডিলসহ সাতক্ষীরার তালার এক যুবক আটক

শার্শার বাগআঁচড়ায় পুলিশি অভিযানে ৫ বোতল ফেনসিডিলসহ সাতক্ষীরার তালার এক যুবক আটক হয়েছে। শনিবার (২৬ডিসেম্বর) সন্ধ্যায় শার্শার রাড়ীপুকুর বটতলা এলাকা থেকে সোহাগ হোসেন (২৬) কে ৫ বোতল ফেনসিডিলসহ আটক করেছে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। আটক সোহাগ সাতক্ষীরার তালা থানার মাগুরা গ্রামের আব্দুল হাশেম শেখের ছেলে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় প্রেরণ করা হয়েছে।’

