মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা নেগেটিভ সার্টিফিকেট না থাকায় ভারত ফেরত ৩৩ যাত্রী কোয়ারান্টাইনে

বেনাপোল দিয়ে ভারত ফেরত ৩৩ জন বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর করোনা নেগেটিভ সার্টিফিকেট না থাকায় তাদেরকে কোয়ারান্টাইনে পাঠিয়েছে বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য কর্মকর্তারা।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার সময় যশোর ২৫০ শয্যা হাসপাতালের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশনের মেডিকেল অফিসার ডাক্তার সুমন সেন।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, দেশে করোনা সংক্রমণ প্রতিরোধে এর আগে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় দেশি-বিদেশি সকলের করোনা নেগেটিভ সনদ লাগছিল। এখন দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ রোধে ভারত থেকে ফেরত প্রত্যেকের ৭২ ঘন্টার করোনা নেগেটিভ সনদ লাগবে বলে পরারাষ্ট্র মন্ত্রনালয় এক নির্দেশনা দেয়। তার ধারাবাহিকতায় গত ১ ডিসেম্বর থেকে করবোনা টেস্টের সার্টিফিকেট নিয়ে ভারত থেকে ফেরে বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা। আর যেসব যাত্রী করোনা নেগেটিভ সার্টফিকেট আনছেন না তাদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে কোয়ারান্টাইনে পাঠানো হচ্ছে।

ভারত থেকে ফেরত আসা বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আশিকুজজামান জানান, আমি ক্যান্সার রোগী। চিকিৎসার জন্য প্রায় আড়াই মাস ভারতে অবস্থান করেছি। আমার জানা ছিলোনা যে দেশে ফেরার সময় করোনার নেগেটিভ সার্টিফিকেট লাগবে। জানলে অবশ্যই করোনার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশে ফিরতাম।

বেনাপোল ইমিগ্রেশনের মেডিকেল অফিসার সুমন সেন জানান, শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টা পর্যন্ত সময়ে ভারত থেকে ৩৪২ জন বাংলাদেশি পাসপোর্ট যাত্রী দেশে ফিরেছে। এদের মধ্যে ৩৩ জনের করোনার নেগেটিভ সার্টিফিকেট না থাকায় তাদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে। এরা প্রত্যেকে ক্যান্সারের ও হার্টের রুগী। চিকিৎসার জন্য দুই থেকে আড়াই মাস তারা ভারতে অবস্থান করেছে।

তিনি আর ও জানান, যাদেরকে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। তারা চাইলে তাদের নিজ নিজ জেলায় কোয়ারান্টাইন সেন্টারে যেতে পারবেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা