সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দর সমাজ গড়তে মাদক নির্মূল করার বিকল্প নেই: ডিআইজি ড. মহিদ উদ্দীন

খুলনা রেঞ্জ ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দীন (বিপিএম বার) বলেছেন, ‘আইনের পাশাপাশি সামাজিক ও ধমীয় অনুভূতির মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়তে হবে। একজন মাদকসেবী পরিবার ও দেশের জন্য ক্ষতিকর। আগামীর সুন্দর সমাজ গড়তে মাদক নির্মূল করার বিকল্প নেই। তাই সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।’

তিনি আজ শনিবার বিকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মাদক বিরোধী র‍্যালী ও লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে পদ্মা সেতু, মেট্রোরল, বঙ্গবন্ধু ট্যানেল সহ অসংখ্য উনৃনয়ন বাস্তবায়িত হচ্ছে। আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম উন্নত দেশ। আর সে জন্য নতুন প্রজন্মকে এই সুন্দর বাংলাদেশ উপহার দিতে সমাজ থেকে মাদক ও সস্ত্রাস মুক্ত সমাজ গড়তে হবে।’

জেলা আওয়ামী লীগ সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, ওয়ান ব্যাংকের কর্মকর্তা ও খেলার আয়োজক মাজহারুল আনোয়ার প্রমুখ।

পরে তিনি দেবহাটা থানা পরিদর্শন শেষে সন্ধ্যায় নলতায় পীরকেবলা খানবাহাদুর আহছানউল্লা (র:) এর পবিত্র মাজার জিয়ারত করেন। এরপর তিনি খুলনার উদ্দেশ্যে রওনা দেন।

৮দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে প্রতিদ্বদ্বিতা করে গোপালগঞ্জ জেলার ফ্রেন্ডস ক্লাব এবং সাতক্ষীরা জেলার ইশ্বরীপুর-শ্যামনগর ফুটবল একাদশ।
নির্ধাররিত সময় উভয় দল কোন গোল করত না পারায় টাইব্রেকারে গোপালগঞ্জ একাদশ ৫ গোলে জয়ী হয়।

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ